দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৬:৪৬
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

চীনে কয়লাখনিতে ধস, নিখোঁজ অর্ধশতাধিক

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 371 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে একটি কয়লাখনি ধসে অন্তত দুজন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। গত বুধবার (২২ ফেব্রুয়ারি) দেশটির উত্তরে ইনার মঙ্গোলিয়া অঞ্চলে এ দুর্ঘটনা ঘটেছে।

চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, আলক্সা লিগের ওপেন-পিট কয়লা খনি থেকে এখন পর্যন্ত ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে বুধবার সন্ধ্যায় বড় ধরনের ভূমিধসের কারণে আটকেপড়া লোকদের উদ্ধার অভিযান বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান ফের শুরু হওয়ার খবর পাওয়া যায়নি।

জীবিতদের দ্রুত খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সব ধরনের চেষ্টা’ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। ঘটনাস্থলে ৯০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

এর আগে, স্থানীয় সময় বুধবার দুপুর ১টার দিকে কয়লা খনিটিতে ধসের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৫৩ জন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারী দলের নেতা ওয়েই ঝিগুও সিসিটিভি’কে বলেছেন, বুধবার সন্ধ্যায় একটি বড় ভূমিধসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সন্ধ্যায় বিশাল এলাকাজুড়ে হওয়া ভূমিধসে উদ্ধারকারীদলের কয়েক ডজন কর্মী এবং বেশ কয়েকটি গাড়ি চাপা পড়ে।

সিসিটিভি জানিয়েছে, কয়লা খনিটি জিনজিং কোল মাইনিং কোম্পানি পরিচালনা করতো।

চীনের শীর্ষ কয়লা উৎপাদনকারী এলাকা ইনার মঙ্গোলিয়া। দেশটিতে প্রায়ই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়। সেখানে কয়লা শিল্পে সুরক্ষা আইনের যথাযথ প্রয়োগ হয় না বলে অভিযোগ রয়েছে।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বরে চীনে একটি কয়লা খনিতে কার্বন মনোক্সাইড গ্যাস লিকেজের ঘটনায় ২৩ শ্রমিক মারা যান। ২০২১ সালের জানুয়ারিতে শানডং প্রদেশের একটি সোনার খনিতে বিস্ফোরণে নিহত হন আরও ১০ শ্রমিক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মন্ত্রী-আমলাদের ভাতা-পরিবহন ব্যয় কমাচ্ছে পাকিস্তান
পরবর্তী পোস্ট
ইউক্রেনে রুশ ‘বিদ্বেষের’ নিন্দা জাতিসংঘ মহাসচিবের

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting