দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:২৩
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

চীনের শান্তি পরিকল্পনাকে সমর্থন করলো হাঙ্গেরি

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 328 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের জন্য চীনের পক্ষ থেকে যে ১২ দফা শান্তি পরিকল্পনা তুলে ধরা হয়েছে তার প্রতি সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি।

দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নেতৃত্বাধীন সরকার বলেছে, মস্কো এবং কিয়েভের মধ্যকার চলমান সংঘাত রাশিয়া ও ইউক্রেন দুই দেশের জন্যই খারাপ। একই সঙ্গে এই যুদ্ধ সারা বিশ্বের জন্য অকল্যাণ বয়ে এনেছে বলে বিশ্বাস করে বুদাপেস্ট।

গত সপ্তাহে যে শান্তি পরিকল্পনা প্রকাশ করেছে চীন তাতে রাশিয়া ও ইউক্রেনের প্রতি শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে বেইজিং।
একই সঙ্গে পরস্পরের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর জন্য কিয়েভ ও মস্কোর প্রতি আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে যে একতরফা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারও নিন্দা জানিয়েছে চীন।

এই শান্তি পরিকল্পনা সম্পর্কে হাঙ্গেরির প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেন, “আমরা চীনের শান্তি পরিকল্পনাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করি এবং তাকে সমর্থন করি।”

জাতীয় সংসদে দেয়া আধা ঘণ্টারর বক্তৃতায় ভিক্টর অরবান বারবার বলেন, চলমান সংঘাত সবার জন্য ক্ষতি বয়ে এনেছে এবং এটি এখন সারা বিশ্বের জন্য সুস্পষ্টভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরো বলেছেন, আগে যেভাবে শলাপরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, সেই অনুসারে এই সংঘাত থেকে তার দেশ দূরে থাকবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই সংঘাতের ফলে দীর্ঘ এক বছরে বিশ্বে সৃষ্টি হয়েছে নানা সংকট। ইউক্রেনের বাসিন্দারা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হলেও বিশ্ব প্রভাবিত হয়েছে চরমভাবে।

সূত্র : পলিটিকো

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতির আল্টিমেটাম
পরবর্তী পোস্ট
তামিমাকে ফেরত নেওয়ার ব্যাপারে যা বললেন রাকিব

রিলেটেড পোস্ট

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশের অনুরোধে ইতিবাচক যুক্তরাষ্ট্র

এপ্রিল ১, ২০২৬

হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর...

মার্চ ৩১, ২০২৬

মধ্যপ্রাচ্যগামী মার্কিন বিমানকে সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি দেয়নি...

মার্চ ৩১, ২০২৬

হরমুজ পার হলো চীনের তিন জাহাজ, বেইজিংয়ের কৃতজ্ঞতা...

মার্চ ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting