দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৩
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

চিংড়ি হ্যাচারিতে ‘মাস কালচার’ পদ্ধতিতে দেশীয় প্রোবায়োটিক্স উৎপাদন

কর্তৃক mirkhairul.news জুলাই ১০, ২০২৫
জুলাই ১০, ২০২৫ ০ কমেন্ট 370 ভিউস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে “চিংড়ি হ্যাচারিতে দেশীয় প্রোবায়োটিক্সের প্রয়োগ” শীর্ষক ফলাফল উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে মৎস্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)
এর আওতায়  ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের অ্যাকুয়াটিক এনিমেল হেলথ্ গ্রুপ কর্তৃক বাস্তবায়িত “দেশীয় প্রোবায়োটিক্স” শীর্ষক উপ-প্রকল্প এর আওতায় গুরুত্বপূর্ণ এ  কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায়  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন চিংড়ি হ্যাচারির মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা চলমান রাখার উপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায়  সম্মানীত অতিথি ছিলেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর উপপরিচালক বরুন চন্দ্র বিশ্বাস।  বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এনামুল হক, কক্সবাজার বিএফআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুর রহমান, এবং নিরিবিলি গ্রুপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ রহমান। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ, শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। কক্সবাজারের বিভিন্ন চিংড়ি হ্যাচারির মালিক, ম্যানেজার ও টেকনিশিয়ানরা অংশগ্রহণ করে দেশীয় প্রোবায়োটিক্সের মাস্‌ কালচার প্রজেক্টটি সম্পর্কে তাঁদের মূল্যবান মতামত প্রদান করেন। কর্মশালাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, ইন্টারঅ্যাকটিভ এবং সকল স্টেকহোল্ডারগণ গবেষণার ফলাফলকে আন্তরিকভাবে প্রশংসা করেন। গবেষক দল এবং হ্যাচারি পর্যায়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণমূলক সহযোগিতা এবং প্রযুক্তিটি গ্রহণের গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়, যা বাংলাদেশের চিংড়ি হ্যাচারি খাতে বাস্তবভিত্তিক পরিবর্তন আনতে সহায়ক হবে। প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান, সহযোগী গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের প্রভাষক  শাওন আহম্মেদ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনি ডিসিআর গ্রহিতারা দখল পেতে ও জবর দখলকারীদের অত্যাচার থেকে বাঁচতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
তৃনমুলে সম্মেলনের মাধ্যমে বিএনপিকে সুসংগঠিত করতে হবে: মনিরুজ্জামান মন্টু

রিলেটেড পোস্ট

শ্যামনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ বিকাশ ব্যবসায়ীর...

জুলাই ৬, ২০২৬

সম্মাননায় ভূষিত ইমাদুল হক

জুলাই ৫, ২০২৬

জাতীয়তাবাদী ব্যাংকার’স এসোসিয়েশনের উদ্যোগে সোনালী ব্যাংকের পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের...

জুলাই ৫, ২০২৬

কালিগঞ্জে মাদক কারবারি আটক

জুলাই ৫, ২০২৬

তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

জুলাই ১, ২০২৬

কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

জুন ৩০, ২০২৬

কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন

জুন ৩০, ২০২৬

খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস

জুন ২৯, ২০২৬

শ্যামনগরে লাথি দিয়ে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting