দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৪৭
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে আশাশুনির বড়দল টু খাজরা সড়ক

কর্তৃক kobirubel.satnadee মে ১৩, ২০২৩
মে ১৩, ২০২৩ ০ কমেন্ট 643 ভিউস

সচ্চিদানন্দদেসদয়, আশাশুন থেকে: আশাশুনি উপজেলার খাজরা টু বড়দল সড়কে কার্পেটিং উঠে সৃষ্ট খানাখন্দ পথচারীদের জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ দিন সংস্কার না করায় প্রায় ৫ কি.মি. এলাকায় পিচ, খোয়া, বালু উঠে মাটি বের হয়ে গেছে। যান চলাচলে চরম ভোগান্তির কবলে পড়ছেন যানবাহন চালকসহ সাধারন যাত্রীরা। শুক্রবার দুপুরে বড়দল থেকে খাজরা বাজারগামী ইট বোঝাই ট্রলি কালকীর স্লইচ গেট সংলগ্ন রাস্তায় দেবে যায়। সাথে সাথে খাজরা থেকে বড়দলগামী ও বড়দল থেকে খাজরাগামী মোটর ভ্যান, মটর সাইকেল ও ট্রলি আটকে যানযটের সৃষ্টি হয়। প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে যাত্রীরা চরম ক্ষোভ প্রকাশ করেন। এরকম ঘটনা ঐ সড়কে এখন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। আরও জানা যায়, এ জনগুরুত্বপূর্ন রাস্তাটি রাউতাড়া রাজবংশী পাড়া হতে বড়দল ভোলামোল্লার খেয়া পর্যন্ত প্রায় ৫ কি.মি. এর পিচের রাস্তার একাধিক জায়গায় ছোট বড় গর্ত হয়ে আছে। খাজরা বাজার হতে বড়দল বাজারগামী ইজিবাইক, মোটর ভ্যান হেলেদুলে যাত্রী পরিবহন করছে। এছাড়া বড়দল হতে কয়েকটি ইট ভাটা হতে ইট ও গাছের লগ বহনকারী পরিবহন মারাত্বক ঝুকির মধ্যে ইট ও মালামাল নিয়ে গন্তব্যে পৌছিয়ে দিচ্ছে। পথিমধ্যে অনেক মালবাহী গাড়ী বিকল হতেও দেখা যায়। এমনকি মালবাহী পরিবহন গুলো গর্তের ভিতরে আটকে যানযটের কারণ হচ্ছে। অসুস্থ কোন রোগীকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার সময়ও বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বর্তমানে এসএসসি পাবলিক পরীক্ষা চলমান আছে। বড়দল কেন্দ্রে খাজরা থেকে পরীক্ষার্থীরা নিরাপদে পৌছানো নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সড়কের খাজরা ইউনিয়নের খালিয়া, ফটিকখালী, গজুয়াকাটি, খাজরা, রাউতাড়াসহ পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের ভোলানাথপুর, মনিপুর গ্রাম থেকে বড়দল কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতয়াত করছে। সপ্তাহে একদিন বড়দল বাজারেও সংশ্লিষ্ট এলাকার শতাধিক হাটুরে এ রাস্তা ব্যবহার করে হাটবাজার করে থাকে। আবার রবিবার বড়দল বাজার করে অনেক ব্যবসায়ী মালামাল নিয়ে খাজরা বাজারে আসে। এছাড়াও এই অঞ্চলের মানুষের আশাশুনি উপজেলা, সাতক্ষীরা জেলা শহরের বিভিন্ন কাজের জন্য অনেক সময় এই রাস্তা ব্যবহার করা হয়। বিভিন্ন জেলা থেকে ধান শ্রমিকরা ধান কেটে নিরাপদে খাজরা বাজার পর্যন্ত পৌছাতে পারছে না। ফলে ধান শ্রমিকরা ভোগান্তিরর শিকার হচ্ছেন। স্থানীয় মোটর সাইকেল চালক সুব্রত গোলদার জানান, রাস্তাটির একাধিক জায়গায় নষ্ট হওয়ায় আমরা খাজরা বাজার থেকে বড়দলে যাত্রী নিয়ে যেতে ভয় হয়। এছাড়াও ধুলাবালিতে আমাদের গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যায়। রাস্তাটি খারাপ হওয়ায় ব্যাটারী চালিত ভ্যানো বেশিক্ষন চার্জ থাকে না। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক। রাস্তাাটি দ্রুত সংস্কার করে চলাচল উপযুক্ত করার দাবিতে সাতক্ষীরা ৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আফম রুহুল হক এর আশু হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট দুই ইউনিয়নের হাজার হাজার ক্ষতিগ্রস্ত জনগণ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আশাশুনিতে ওসি মমিনুল ইসলাম এর ঘূর্ণিঝড় মোখা’র সতর্কবার্তা
পরবর্তী পোস্ট
শ্যামনগরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

রিলেটেড পোস্ট

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

জুন ২১, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting