দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৭
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
করোনা ভাইরাসচট্টগ্রাম

চট্টগ্রামে সামাজিক দূরত্ব না মেনে গণপরিবহনের চলছে মহাউৎসব

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২০
আগস্ট ১৮, ২০২০ ০ কমেন্ট 436 ভিউস

মুরাদ হোসেন বিপ্লব, চট্রগ্রাম থেকে: করোনা সংকটময় মুহূর্তে বিশ্ব যখন তোলপাড় ঠিক তখনই সারাবিশ্বের মতো বাংলাদেশও এই মহামারী মারাত্মক আকার ধারণ করে। বাংলাদেশে প্রথম করোনা মহামারীতে সত্তর বছর বয়সের এক বৃদ্ধের শরীরে এই ভাইরাস ধরা পড়ে পরক্ষণে বৃদ্ধের মৃত্যু হয়। তারপর আস্তে আস্তে একের পর এক করোনা রোগী ধরা পড়তে শুরু করে। এমন অবস্থায় সরকার সিদ্ধান্ত নেয় লকডাউনের প্রথম অবস্থায় যদিও এই লকডাউন ১০ দিনের জন্য ঘোষণা করা হয়। পরবর্তীতে অবস্থার কোনো প্রকার উন্নতি না দেখলে এই লকডাউন একের পরে এক বর্ধিত তারিখ ঘোষিত হতে থাকে। বন্ধ হয়ে যায় এপ্রিল মাসে হওয়া এইচ এস সি পরীক্ষা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, শিল্প-কলকারখানা গার্মেন্টস সহ গণপরিবহন যাতায়াত ব্যবস্থা ও পাশাপাশি খাদ্য ও ওষুধের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান। নিস্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ। নিরীহ ও খেটে খাওয়া মানুষ হয়ে পড়ে কর্মহীন। বন্ধ করে দেয়া হয় বিদেশ থেকে আসা সকল ফ্লাইট। লকডাউনে বাসাবাড়িতে বন্দি হয়ে পড়ে হাজারো কর্মজীবী মানুষ।

সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করা হয় সেই সময়। তারপরও যেন খেটে খাওয়া মানুষের দুঃখ কষ্ট কোনমতে দূর করা সম্ভব হচ্ছে না। বাসা ভাড়া চালাতে না পেরে শহর ছেড়েছে হাজারো মানুষ। বাংলাদেশ পিছিয়ে পড়েছে অর্থনীতিতে অনেক দূর। এমন অবস্থায় সকল শিল্প-কলকারখানা গার্মেন্টস প্রতিষ্ঠান মালিকগণের অনুরোধে ও উৎপাদন ঘাটতি দেখা দেওয়ায় সরকার সিদ্ধান্ত দেয় স্কুল-কলেজ-মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত শিল্প কলকারখানা ও যানবাহন সীমিত আকারে খুলে দেওয়ার। তবে সামাজিক দূরত্ব মেনে কাজ করার অনুরোধ জানায় সকলকে যা মেনে নেয় শিল্প কলকারখানা গার্মেন্টসহ গণপরিবহন এর মালিক ও শ্রমিক। শিল্প-কলকারখানা, গার্মেন্টসে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সামাজিক দূরত্ব বজায়, কর্মীদের হাত স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

পরিবহনে দুই সিটে একজন করে বসার এবং অন্তত তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেয় সরকার। কিন্তু নগরীর বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। দুই সিটে একজন বসানোর বাহানায় পরিবহন মালিক ও শ্রমিকগণ প্রস্তাব রাখেন সরকারের প্রতি ভাড়া বৃদ্ধি করার। পরিবহন মালিক ও শ্রমিকদের প্রস্তাবের মুখে সরকার নির্ধারিত ভাড়ার বিপরীতে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার প্রস্তাব মঞ্জুর করেন এবং এই সকল নিয়ম কানুন মেনে গণপরিবহন চালানোর নির্দেশ প্রদান করা হয়। প্রথম প্রথম যদিও এ সকল নির্দেশ মেনে চলে পরিবহন শ্রমিকরা। কিন্তু এক পর্যায়ে নির্দেশনার তোয়াক্কা না করে পরিবহন মালিক ও শ্রমিকরা অধিক যাত্রী নিয়েও দ্বিগুণ ভাড়া আদায় করছে।

কিছু কিছু অসাধু চালক আবার কোন কোন জায়গায় ৬০ শতাংশ বাড়ার বিপরীতে ১০০ শতাংশ ভাড়া আদায় করছে। নেই কোন সামাজিক দূরত্বের বালায়। নগরীর অলংকার বাস স্টেশনের দূরপাল্লার বাসগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। মুখে মাস্ক না থাকা যেন নিত্যদিনের চিত্র। বসার সিট পুরন হওয়ার পরও ধাক্কা ধাক্কি করে দাড়িয়ে যাত্রী বহনের চিত্র ধরা পড়ে বাসগুলোতে। এ ব্যাপারে কোনো যাত্রী প্রতিবাদ করলে তাদেরকে পড়তে হয় উল্টা বিভ্রান্তিতে। ট্রাফিক আইন রয়েছে কিন্তু নেই কোন প্রয়োগ।

সাধারণ মহলের দাবি যেহেতু মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব তাহলে দ্রুত বর্ধিত ভাড়া অবিলম্বে প্রত্যাহার করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ক্যামেরায় উঁকি মেরেই শুয়ে পড়লেন সাহেদ (ভিডিও)
পরবর্তী পোস্ট
১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করায় শ্যামনগরে বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting