দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

চট্টগ্রামে দখলে মৃতপ্রায় ইছানগর খাল: নিরব প্রশাসন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৭, ২০২৩
নভেম্বর ১৭, ২০২৩ ০ কমেন্ট 601 ভিউস

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ‘ইছানগর খাল’টি ভরাট করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে। দখলে খালটি নিখোঁজ হয়ে গেছে। খালের মাঝখানে টিন দিয়ে ঘিরে রেখে মাটি ভরাট করে স্থাপনা নির্মাণ করেছে একটি চিহ্নের শিল্পায়িত প্রতিষ্ঠান। সরকারি দপ্তরে নানা অভিযোগ ও প্রেসক্লাবে কয়েকটি পরিবেশবাদী ও সামাজিক সংগঠন এ বিষয়ে প্রতিকার চেয়ে মানববন্ধন করলেও আমলে নিচ্ছে না প্রভাবশালী দখলদার ও সংশ্লিষ্টরা। ফলে, স্থাপনার নির্মাণকাজ এখনো চলছে। অন্যদিকে, প্রভাবশালী কতৃক ইছানগর খালটি ভরাট করার কারণে মাথায় বাজ পড়েছে। খালে চলাচলকারী শতাধিক সাম্পান মাঝি ও স্থানীয় জনসাধারণের। ইছানগরটি খালটি দিয়ে চরপাথরঘাটা ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষের চলাচল ছিলো। অথচ তা জবর দখলের ফাঁদে পড়েছে। সাম্পান মাঝি মো. আলা উদ্দীন, আব্দুল মালেক, ইলিয়াছ, শফি আলম, মোঃ কবির ও মোহাম্মদ আবছার বলেন, ‘আমরা এ খাল দিয়ে ৩০/৪০ বছর ধরে নৌ-চলাচল করিয়ে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু বর্তমানে খালের জমি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং ভেতরে বিল্ডিং তৈরী করছে।’
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী ইছানগর খাল দখল করে নির্মিত কারখানা সরিয়ে নিয়ে খালটি পুনঃরায় খনন করে দিতে কর্ণফুলী শিপ বিল্ডার্স, সি রিসোর্স কোম্পানি ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি—বেলা কর্তৃক উকিল নোটিশ দেয়ার দুই বছর অতিবাহিত হয়েছে। অথচ খালের দখলকৃত অংশ উদ্ধারে কোন প্রকার উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন।
কর্ণফুলী নদীর একমাত্র প্রাকৃতিক পোতাশ্রয় হিসাবে খালটি যুগ যুগ ধরে ইছানগর বাংলাবাজার ও অভয়মিত্র ঘাটের সাম্পান মাঝিদের দূর্যোগে সাম্পান নিয়ে আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। খালটি উদ্ধারে একাধিক বার মানববন্ধন করেছে স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছে, কর্ণফুলী নদীর শাখা ঐতিহ্যবাহী ইছানগর খাল আরএস ও বিএস সিটে চিহ্নিত জোয়ার ভাটার খাল। যা বিএফডিসি ও কর্ণফুলী শিপ বিল্ডার্স ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন অবৈধভাবে দখল ও ভরাট করে বাণিজ্যিক কাজে ব্যবহার করছে। যার কারণে খাল দিয়ে এখন আর মাঝিরা নৌকা চালাতে পারছে না।
দূর্যোগ ঘূর্ণিঝড়ে মাঝিরা খালটিকে পোতাশ্রয় হিসাবে ব্যবহার করে। বৃহত্তর ইছানগর এলাকার পানি এই খাল দিয়ে প্রবাহিত হতো। এছাড়া কর্ণফুলী শিপ বিল্ডার্স তাদের বিষাক্ত বর্জ্য নদীতে ফেলে পানি দূষণ করছে।
জানা যায়, বাংলাদেশ পরিবেশ ফোরাম, চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন, ইছানগর সদরঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতি ও ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতি নামের পাঁচটি সংগঠন মানববন্ধন করে খালটি উদ্ধারের দাবী জানানোর পর বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার পক্ষ থেকে দখলকারীদের উকিল নোটিশ প্রদান করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ কবির স্বাক্ষরিত উক্ত নোটিশে বলা হয়, চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ইছানগর খালটি ১নং খতিয়ানের বিএস ইছানগর মৌজার ১৫০৯,১৫১১,১৫১৪ ও ১১১৬ দাগাদির মধ্যে প্রবাহিত ছিল। কর্ণফুলী নদীর এই শাখা খালটি ইছানগর এলাকার পানি প্রবাহের একমাত্র অবলম্বন ছিল।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা সাগর উত্তাল হলে উক্ত খালকে সাম্পান মাঝিরা বংশ পরম্পরায় পোতাশ্রয় হিসাবে ব্যবহার করে আসছিল। কিন্তু উল্লেখিত তিন প্রতিষ্ঠান দেশের আইনের তোয়াক্কা না করে জোয়ার—ভাটার স্রোতধারা প্রবাহমান থাকা খালটি ভরাট করে সেখানে কারখানা ও ভবন তৈরি করেছে। যা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে আরো উল্লেখ করা হয় বেলার প্রতিনিধির পরিদর্শনে দেখা যায়, কর্ণফুলী শিপ বিল্ডার্স ১৫১৪ দাগের পুরো অংশ এবং ১৫১৩ দাগের অংশ দখল করে কারখানা তৈরি করেছে। সী রিসোর্স লি. ১৫১৩ দাগের ১৫ ফুট দখল করে কারখানা তৈরি করেছে। নোটিশে খালের ভরাট অংশ খনন করে নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ সংকটাপন্ন এলাকা ঘোষণা দাবি জানানো হয়। সাত দিনের মধ্যে নোটিশের জবাব না দিলে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নোটিশটি ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের সচিব, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান বরাবরে প্রেরণ করা হয়েছে। উকিল নোটিশ দেয়ার দুই বছর অতিবাহীত হলেও এখনও খালটি উদ্ধারে দখলকারী বা স্থানীয় উপজেলা প্রশাসন থেকে কোন উদ্যোগ নেয়া হয়নি। এই বিষয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ‘আমরা উকিল নোটিশ দিয়ে তাদের অবহিত করেছি। একটি খালকে মেরে ফেলা হয়েছে। অথচ স্থানীয় প্রশাসন কিছুই করলো না। আমরা নোটিশ দিয়ে জানানোর পরও তারা কিছুই করেনি। এখন আমরা এই বিষয়ে আদালতের দারস্থ হচ্ছি।’ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী (ডক) শীপইয়ার্ড লিমিটেড এর মুখপাত্র মোহাম্মদ সোলায়মান সর্বৈব অস্বীকার করে বলেন, ‘ আমরা কোন খালের উপর টিনের বেড়াঁ দিইনি। যারা আপনাদের বুঝিয়েছে ওটা সিক্রেট করে বুঝানো হয়েছে। ‘কর্ণফুলী সুরক্ষা পরিষদ’র সভাপতি কামাল পারভেজ বলেন, ‘ইছানগর খালটি হলো কর্ণফুলী নদীর প্রাণ, যদি খালটি না থাকে তাহলে ইতিহাস ঐতিহ্য যেমনটি হারাবে তেমনি মাঝি মাল্লাদের সাম্পানের ঘাট ছিলো বলে তা প্রজন্মের কাছ থেকে হারিয়ে যাবে। প্রশাসনের নাকের ডগায় যে খালটি দখল হয়ে যাচ্ছে এবং প্রশাসনের নিরবতার কারণে একদিন এই প্রশাসনকে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ খাল দখলের বিষয়িট স্বীকার করে কর্ণফুলী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘খাল ভরাটের ঘটনাটি আমি যোগদান করার অনেক আগের। আরো আগেই ব্যবস্থা নেযা উচিত ছিল। আমরা খোঁজ নিয়ে দেখব, আইন ভেঙে যারা খাল ভরাট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করার জন্য শাখা প্রশাখার খালগুলো দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কর্ণফুলী উপজেলায় ১০ কর্মকর্তা নেই, অতিরিক্ত দায়িত্বে ৮
পরবর্তী পোস্ট
আলিপুর ইউনিয়নে গাছের চারা প্রদান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting