দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১২:৫১
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
পাটকেলঘাটাশিক্ষা

গোপনে নিয়োগ পরীক্ষার আয়োজন, সাংবাদিক দেখে পলায়ন, পরীক্ষা বাতিল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩, ২০২০
জুলাই ৩, ২০২০ ০ কমেন্ট 453 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকায় দারুলহাদিস আহমাদিয়া মাদরাসায় আয়োজন করা হয় দুটি মাদরাসার নাইটগার্ড ও আয়া নিয়োগ প্রক্রিয়া। অভিযোগ উঠেছিল, প্রায় ৫০ লাখ টাকা নিয়োগ বানিজ্যের মাধ্যমে গোপনে নিয়োগ প্রক্রিয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয় এই মাদরাসায়। নিয়োগের এই দূর্ণীতির সঙ্গে জড়িত রয়েছে কয়েকজন জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তাসহ মাদরাসা সংশ্লিষ্টরা। তবে এ ঘটনায় সংবাদ করতে গেলে একে একে পালিয়ে যান সবাই। ভেতর থেকে দরজা বন্ধ করে দেন মাদরাসা সুপার। এরপর নিয়োগ পরীক্ষা বাতিল করে দিয়েছেন মাদরাসা অধিদপ্তরের সহকারি পরিচালক।

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার স্থানীয়রা জানিয়েছে, তালা উপজেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা দাখিল মাদরাসা, সরুলিয়া কিয়ামিয়া দাখিল মাদরাসা ও বড়বিলা সোনিয়া দাখিল মাদরাসায় নাইট গার্ড ও আয়া পদে নিয়োগের জন্য নাইট গার্ড পদে ১০ লাখ ও আয়া পদে পাঁচ লাখ টাকা করে উত্তোলন করা হয়েছে। টাকা উত্তোলনের মাধ্যমে সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকায় একটি মাদরাসায় গোপনে নিয়োগ প্রক্রিয়া শুক্রবার সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছে কয়েকজন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ মাদরাসা সংশ্লিষ্টরা।

শুক্রবার বেলা ১১টার দিকে বাঁকাল এলাকার ওই মাদরাসায় গিয়ে দেখা যায়, নাইট গার্ড, আয়া পদে যারা ইতোমধ্যে টাকার মাধ্যমে চূড়ান্ত হয়েছেন তারাসহ সাপোর্টিং পরীক্ষা দেওয়ার জন্য আরও দুইজন করে পরীক্ষার্থী রয়েছেন। তবে তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন। তবে একজন স্বীকার করেন, তারা সেখানে চাকুরীর পরীক্ষা ও নিয়োগের জন্য হাজির হয়েছেন। তবে কেউই নিজের পরিচয় দিতে রাজি হননি।

শহরের বাঁকাল এলাকায় দারুলহাদিস আহমাদিয়া মাদরাসায় যাওয়ার পর আলতাফ হোসেন নামের একজন মাদরাসাটি পরিচালক বলে দাবি করেন। তবে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। এছাড়া উপস্থিত থাকা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টরা কিছু না জানিয়েই একে একে পালিয়ে যেতে থাকেন। এক পর্যায়ে মাদরাসাটির পরিচালক দাবী করা আলতাফ হোসেনও অফিস রুমে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন।

ঘটনাটি অবহিত করা হয় সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুনকে। তিনি বলেন, মাদরাসার নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি আমাদের অবহিত করা হয় না। বাঁকাল এলাকার ওই মাদরাসায় তারা গোপনে নিয়োগের কার্যক্রম করে থাকেন। এখানে আমাদের কিছু করার নেই।

এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে ওই মাদরাসায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য হাজির হন মাদরাসা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মুকিব। গোপনে নিয়োগ প্রক্রিয়ার আয়োজন ও তথ্য গোপনের বিষয়টি অবহিত করা হলে তিনি নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেন।

মাদরাসা অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মুকিব বলেন, গোপনে নিয়োগের পরীক্ষা হবে না। যখন সকলকে জানিয়ে সংশ্লিষ্টরা পরীক্ষা নিতে পারবেন তখন আমি পরীক্ষা নিতে পারবো। আপাতত এই নিয়োগ বাতিল করা হলো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনা সোসাইটির পক্ষ থেকে মাস্ক বিতরণ
পরবর্তী পোস্ট
খুলনায় সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

পাটকেলঘাটায় নিশিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেপ্তারের দাবি

জুন ২৬, ২০২৬

সময়ের বড় শক্তি হলো মানুষকে ভাবতে শেখায় সেই...

জুন ২৬, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক

জুন ২২, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting