দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৪
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

গঠনতন্ত্র লঙ্ঘন করে রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২, ২০২০
অক্টোবর ২, ২০২০ ০ কমেন্ট 446 ভিউস

জেলা কমিটির সভায় পদত্যাগপত্র নিয়ে সিদ্ধান্ত হওয়ার সুযোগ আছে- নজরুল ইসলাম;

কেন্দ্রে অভিযোগ শহীদুল ইসলামের;

সদর উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল প্রকাশ্যে

(পর্ব- ১)

হাবিবুর রহমান: অগঠনতান্ত্রিকভাবে আব্দুর রশিদকে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযোগের তীর জেলা আওয়ামী লীগের দু’শীর্ষনেতার দিকে।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে দেয়া অভিযোগে জানা যায়, গত বছর ৭ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলণে সমঝোতার মাধ্যমে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও তৎকালীন সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপণ প্রয়াত আবুল খায়েরকে সভাপতি, শাহাজানকে সাধারণ সম্পাদক এবং শহিদুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি করে ১৫ সদস্যের কমিটি ঘোষণা করেন। ওই সম্মেলণে সভাপতি পদে প্রার্থী ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। সম্মেলণে সর্বসম্মত সিদ্ধান্ত হয় শহিদুল ইসলামকে সভাপতি করার। কিন্তু প্রভাবশালী এক নেতার বিরোধীতার কারণে প্রয়াত আবুল খায়েরকে সভাপতি ঘোষণা করা হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ হন শহিদুল ইসলাম। তিনি ক্ষোভে অভিমানে চলতি বছরের ১২ই জানুয়ারী সিনিয়র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু পরবর্তীতে ৩০ অগাস্ট শহিদুল ইসলাম ক্ষমা চেয়ে পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক বরাবর আবেদন করেন। কিন্তু ওই আবেদন গ্রহণ না করে শহিদুল ইসলামকে পূর্ণাঙ্গ কমিটির তিন নম্বর সদস্য করা হয় এবং আব্দুর রশিদকে সিনিয়র সহ-সভাপতি করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি করার সময় আব্দুর রশিদকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এতেই ঘটে বিপত্তি। গত ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন পালনে সদর উপজেলা আওয়ামী লীগ দু’ভাগে বিভক্ত হয়ে কর্মসূচী পালন করে। শহিদুল ইসলামকে সরিয়ে আব্দুর রশিদকে অগঠনতান্ত্রিক ভাবে ভারপ্রাপ্ত সভাপতি করায় সদর উপজেলা আওয়ামী লীগের বিভক্তী প্রকাশ্যে চলে আসে।

[better-ads type=”banner” banner=”2637″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”center” show-caption=”1″ lazy-load=”disable”][/better-ads]

শহীদুল ইসলাম সাতনদীকে জানান, ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য ২৯ জুলাই জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে আমাকে সিনিয়র সহ-সভাপতি উল্লেখ করা হয়। তিনি যোগ করে বলেন, দলের গঠনতন্ত্রের আলোকে জেলা কমিটিতে আমার পদত্যাগপত্র নিয়ে আলোচনা হয়ে সিদ্ধান্ত হওয়ার নিয়ম। কিন্তু তা করা হয়নি। জেলা আওয়ামী লীগের সভায় সিদ্ধান্ত না নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা গঠনতান্ত্রিক হয়নি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্ত পুনঃবিবেচনার দাবী করেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি সাময়িক অনুমোদন দেয়া হয়েছে। শহিদুল ইসলামের পদত্যাগ পত্র জেলা কমিটিতে আলোচনায় না ওঠার কারণ পূর্ণাঙ্গ কমিটি না থাকা। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটির সভায় তা আলোচনায় আসতে পারে এবং সেখানেই তা সমাধান হতে পারে।
তিনি যোগ করে বলেন, পূর্ণাঙ্গ জেলা কমিটি না থাকায় শহিদুল ইসলামের পদত্যাগপত্র উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আবুল খায়েরের কাছে পাঠানো হয়। তিনি জীবিত থাকতে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি জেলা আওয়ামী লীগের কাছে দাখিল করেন। সেখানে শহিদুল ইসলামকে ৩ নম্বর সদস্য করা হয়।
তিনি এও বলেন, শহিদুল ইসলাম কেন্দ্রের সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন। সেখান থেকে কোন সিদ্ধান্ত আসলে আমরা সেটিও মানতে বাধ্য।
এদিকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়নকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার তৃণমূলের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

…(চলবে)

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মনোরম পরিবেশে রুচিশীল খাবার পরিবেশনের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় আরিবা এণ্টারপ্রাইজের যাত্রা শুরু
পরবর্তী পোস্ট
ইলিশ ধরা নিষিদ্ধকালে জেলেদের জন্য সাড়ে ১০ হাজার টন চাল বরাদ্দ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting