দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৫
সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভা...
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

খোকনের পর সময়ের আলোর আরেক সাংবাদিক অপুর মৃত্যু

কর্তৃক kobirubel.satnadee মে ৬, ২০২০
মে ৬, ২০২০ ০ কমেন্ট 483 ভিউস

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন দৈনিক সময়ের আলোর পত্রিকার আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপু।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পত্রিকাটিতে সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।

মঙ্গলবার (৫ মে) সেহরির জন্য ডাকতে গেলে সাংবাদিক স্বামীকে মৃত অবস্থায় পান তার স্ত্রী।

তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনো জানা যায়নি। করোনা ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।পরীক্ষার ফল জানানোর পরই জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

এ বিষয়ে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক হাবিবুর রহমান বলেন, ‘মাহমুদুল হাকিম অপু করোনার উপসর্গ নিয়ে বাসাযই ছিলেন। আজ ভোর রাতে তার স্ত্রী সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে দেখতে পান, তার স্বামী আর নেই।’

তিনি আরও বলেন, আমাদের পত্রিকার খোকন ভাই মারা যাওয়ার পর অন্ততপক্ষে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে। এছাড়াও অনেকে করোনা উপসর্গ নিয়ে বাসায় বসবাস করছেন।

গত ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। পরে সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা ভাইরাস পজিটিভ আসে। খোকনের স্ত্রী বর্তমানে আইসিইউতে।

সময়ের আলো পত্রিকার আরও ৬ কর্মী করোনা পজেটিভ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

করোনা সংক্রমণের কারণে গত ২৯ এপ্রিল দৈনিক সময়ের আলো অফিস লকডাউন করার আগ পর্যন্ত তিনি অফিস করেছেন। এরপর থেকে তিনি বাসায় অবস্থান করছিলেন।

মাহমুদুল হাকিম অপু ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের গণ‌যোগা‌যোগ ও সাংবা‌দিকতা বিভা‌গের প্রাক্তন ছাত্র।

সময়ের আলোর প্রধান কার্যালয় লকডাউনের পর বিকল্প ব্যবস্থায় পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রয়েছে।

পূর্বপশ্চিমবিডি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯০
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting