দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

খেলাধূলা আমাদেরকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখে-মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ১৬, ২০১৯
ডিসেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 455 ভিউস
কামরুল হাসান, কলারোয়াঃ সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- খেলাধূলার মাধ্যমে সমাজকে যেকোন নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রাখা যায়। এজন্য খেলাধূলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় প্রয়াত অ্যাড. কিনুলাল গাইন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এম.পি আরো বলেন-প্রান্তিক পর্যায়ে ফুটবল খেলার মাধ্যমে যুব সমাজের পাশাপাশি জনসাধারণের মন-মানসিকতা প্রফুল্ল থাকে। বোয়ালিয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্টোলাল গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, পিরোজপুরের সহকারী জজ ফাইজুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি অধ্যক্ষ এনামুল হক, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক স.ম আরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক এমএ কালাম ও বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসার সুপার রবিউল হক। খেলাটি উপভোগ করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক ডা.রাশেদুজ্জামান, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, প্রভাষক কার্তিক চন্দ্র মিত্র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, জিয়াদ আলী, অ্যাড. এসএম আবুল বাসার, অ্যাড. সাগর, সহকারী অধ্যাপক আব্দুর রহিম, কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, সোনাবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, থানার এসআই ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীন। এর আগে ফাইনাল খেলায় স্বাগতিক বোয়ালিয়ার আসাদ এন্টারপ্রাইজ ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। বোয়ালিয়া মহিলা মাদরাসা মাঠে অনুষ্ঠিত ওই খেলায় টাইব্রেকারে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিকরা। খেলার প্রথমার্ধের ৫মিনিটে ঘোনার ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় হুমায়ুন গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ মুহুর্তে স্বাগতিক দলের ৫৫নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদ্দাম গোল করে দলকে সমতায় ফেরান। মধ্য বিরতীর পর দ্বিতীয়ার্ধে আক্রমন-পাল্টা আক্রমনের মধ্যে আর গোলের দেখা মেলেনি। পরে সরাসরি টাইব্রেকারে ৩-২ গোলে স্বাগতিকরা জয় ছিনিয়ে নেয়। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের মোমিন। খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মিয়া ফারুক হোসেন স্বপন ও মোশারাফ হোসেন। ধারাভাষ্যে ছিলেন শিক্ষক শেখ শাজাহান আলি শাহিন ও আশরাফ হোসেন। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১৫হাজার টাকা ও রানার্সআপ দলকে ১০হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। উল্লেখ্য, কেঁড়াগাছি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত মছলউদ্দীন গাইনের পুত্র কিনুলাল গাইন ১৯৫৩সালে জন্ম গ্রহণ করেন। তিনি আমৃত্যু সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১২ মে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা আ’লীগ নেতৃবৃন্দকে ভোমরা স্থল বন্দর ব্যবহারকারী এসোসিয়েসনের শুভেচ্ছা
পরবর্তী পোস্ট
কলারোয়া আ.লীগের সাধারণ সম্পাদকে রড় সিমেন্ট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting