দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে সফর, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:৩৮
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে গৃহবধূর সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৩, ২০২২
নভেম্বর ২৩, ২০২২ ০ কমেন্ট 472 ভিউস
খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর রেলিগেট এলাকার মদক কারবারি, সন্ত্রাসী সাইদুজ্জামান সাগর ও দৌলতপুর এলাকার মোহম্মদ আলী শেরেকুল বাহিনীর হাত থেকে মুক্তি পেতে প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগি গৃহবধু। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ন কবির বালু মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে গৃহবধু ইসমাত জাহান।

লিখিত বক্তব্যে ইসমাত জাহান বলেন, গত চার বছর পূর্বে আমাদের পরিবারের সাথে আমার ননদের ছেলে সাইদুজ্জামান সাগর ও আমার ভাসুর মোহাম্মদ আলী শেরেকুলের সাথে প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। আমার ননদ ছেলে সাইদুজ্জামান সাগর মাদক চোরাচালান (ফেনসিডিল, ইয়াবা)সহ সাতক্ষীরায় ধরা পরে। পরবর্তীতে সাতক্ষীরা জেল থেকে জামিনে বের হয়ে আমার স্বামী ও আমার সাথে প্রায়ই ঝগড়া করে। অক্টোবর মাসের সাইদুর রহমান সাগরের ঘর থেকে তারই ডান হাত জনি অবৈধ অস্ত্র ও গুলি সহ পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। তার ধারণা আমি বা আমার স্বামী পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করেছি। এজন্য প্রায়ই আমাদের গালিগালাজ করে বাড়ি ঘরে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমাদের বাড়িতে বসবাস করতে দিচ্ছে না। আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে এমনকি আমাকে কেটে ছয়(৬) টুকরো করবে বলে হুমকি দিচ্ছে সাইদুজ্জামান সাগর এর ছোট ভাই এই মাসের ১৭ তারিখ মাদক নিয়ে পুলিশের কাছে ধরা পরে। সে জন্য পুলিশকে জড়িয়ে অকথ্য ভাষায় আমাকে প্রতিনিয়ত মানসিক নির্যাতন করে আসছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাগরের নানির সেও আমার বাড়ির পাশে লোকজনকে জড়ো করে নানা ধরনের অশ্লীল কথা গালিগালাজ করছে। যার কারণে আমার বাড়িতে বসবাস করা দুর্বিষ হয়ে পড়েছে। সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা যেকোনো সময় আমার বাসায় গোপনে মাদক রেখে আমাকে ধরিয়ে দিতে পারে এহেন আশঙ্কা করছি। আমি ভয়ে আমার সংসার ছেড়ে আমার ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে অবস্থান করছি। আমার ছেলেটার স্কুল বন্ধ হয়ে গেছে। আমি বাসা থেকে খুলনার উদ্দেশ্যে আসার সময় সাগর একটি প্রাইভেট চালিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। তখন আমি সিএনজির মধ্যে ছিলাম। পরবর্তীতে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হই। এখন আমি বাড়ি ফিরতে চাই আমার ছেলের নতুন করে স্কুলে লেখাপড়া করাতে চাই আমি মুক্তি চাই আমার ননদের ছেলে গং ও ভাসুরের হাত থেকে তারা আমারও আমার ছেলেকে গালিগালাজ ও প্রণাসের হুমকি দিচ্ছে তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ প্রশাসন এর কাছে বিনীত অনুরোধ করছি আমাকে এই অবৈধ মাদক ব্যবসায়ীদের হাত থেকে বাঁচানোর জন্য আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে গৃহবধূ।
উল্লেখ্য, মোহম্মদ আলী শেরেকুলের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে দৌলতপুর ও খালিশপুর থানায় এলাধিক মামলা রয়েছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় তেঁতুলিয়ার শুভাষিনী-পাঁচরোখী ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
শ্যামনগরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting