দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনায় ওয়াসার পানিতে ময়লা ও দুর্গন্ধ !

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৪, ২০২০
জুলাই ৪, ২০২০ ০ কমেন্ট 322 ভিউস

খুলনা প্রতিনিধি: ‘পানির মধ্যে বালু আর কাদা। পানিতে দুর্গন্ধ, ব্যবহারের অনুপযোগী। অথচ মাস গেলে খুলনা ওয়াসাকে বিল দিতে হচ্ছে।’ ওয়াসার পানি নিয়ে দুর্ভোগের কথা বলতে গিয়ে মহানগরের বানরগাতি এলাকার ৩নং কাসেমাবাদ মসজিদ লেনের সোবহান মঞ্জিলের বাসিন্দা অ্যাডভোকেট মাসুম বিল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, দুর্গন্ধ, ময়লা, কাদা এবং বালুযুক্ত ঘোলা পানি পায়ই আসে। খুলনা ওয়াসার মেগা পকল্প বাস্তবায়নের পরও আমাদের পানির দুর্ভোগ রয়েই গেলো। পানির সমস্যা নিয়ে ওয়াসার কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বলেছেন পাইপ লিকেজ। পানি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। শুধু আমাদের বাসাতেই না এলাকার পায় সব বাসাতেই একই সমস্যা।

টুটপাড়া এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন, ওয়াসার পানিতেও মাত্রাতিরিক্ত লবণ। ময়লা, বালু ও দুর্গন্ধ থাকায় ব্যবহারই করা যায় না। যে কারণে রাগে ক্ষোভে তিন চার মাস আগ থেকে আমি ওয়াসার পানি ব্যবহার করছি না। কিন্তু নিয়মিত বিল দিয়ে যাচ্ছি। সাধারণ জনগণের ভোগান্তির কথা কে শুনবে? যেখানে অনিয়মটাই নিয়ম!

সুলতান আহমেদ রোডের বাসিন্দা পোল্ট্রি ফিস ফিড মালিক সমিতির খুলনা বিভাগের মহাসচিব এস এম সোহরাব হোসেন বলেন, খুলনাবাসীর দীর্ঘ দিনের আন্দোলনের ফসল খুলনা ওয়াসা। জনগণের টাকায় ব্যাপক খোঁড়াখুড়ি ও অসহনীয় ভোগান্তির পর বিগ বাজেট পকল্পের সুপেয় পানির পরিবর্তে লবণাক্ত, নোংরা, ময়লা ও আয়রনযুক্ত ব্যবহার অনুপযোগী পানি নগরবাসীকে উপহার দিয়েই পতিমাসে টাকা আদায়ে ব্যস্ত কর্তারা। এই অন্যায়, অবিবেচনাপসূত কাজ মেনে নেওয়া যায় না। প্রতিবাদ কর্মসূচিতে থাকে না নগরবাসীর অংশগ্রহণ। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা গা-ছাড়া ভাব। এতে ওয়াসার দায়িত্বশীলদের থাকে না মাথাব্যথা। সুতরাং নিয়মতান্ত্রিক আন্দোলনই পারে ওয়াসার অনিয়ম রুখতে। এখন প্রয়োজন যার যার অবস্থান থেকে ঐক্যবদ্বভাবে প্রতিবাদ করা।

ভুক্তভোগী নগরবাসী অনেকেই বলছেন, করোনার এই দুর্যোগ মুহূর্তে পায় বাসা-বাড়িতে খুলনা ওয়াসার সরবরাহকৃত পানির সাথে ময়লা আসছে এবং সেই পানি প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। ওয়াসার লাইনের পানি থেকে কাদামাটিযুক্ত পানি বের হচ্ছে। পানি খাওয়া তো দূরের থাক, থালা-বাসন ও ঘর মোছার কাজেও ব্যবহার করা যাচ্ছে না। দুর্বিষহ হয়ে উঠছে নিত্যদিনের জীবন। বার বার কর্তৃপক্ষকে বলেও কাজ হচ্ছে না।

খুলনা ওয়াসার কর্মকর্তাদের জন্য ঢাকার মতো ওয়াসার পানি দিয়ে শরবত তৈরি করে নগরবাসীর প্রতিবাদ করা উচিত বলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছেন।

ওয়াসা সূত্রে জানা গেছে, খুলনা মহানগরে বসবাস করে প্রায় ১৬ লাখ মানুষ। তাদের সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ও ভূ-গর্ভের ওপর চাপ কমাতে দুই হাজার ৫৫৮ কোটি টাকা ব্যয়ে খুলনায় পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করে ওয়াসা। এতে অর্থায়ন করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা ও এডিবি। এ প্রকল্পের মাধ্যমে মূলত মধুমতী নদী থেকে পানি এনে পরিশোধন করে নগরীতে সরবরাহ করা হচ্ছিল।

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী দেবতোষ কুমার দাস বলেন, দুই দিন আগে মহানগরের বানরগাতিরি ডলফিনের মোড়ে বিটিসিএলের টেলিফোন লাইন মাটির নিচ থেকে নেওয়ার জন্য রাস্তা খোঁজার কারণে ওয়াসার মেইন পাইপ ফেটে যায়। যে কারণে ওয়াসার পানিতে ময়লা ঢুকে গেছে। তবে পাইপের লিকেজ ঠিক করা হয়েছে। নগরবাসীর অভিযোগ প্রায়ই এই সমস্যা হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে বিদ্যুৎ, বিটিসিএল বিভিন্ন সময় রাস্তা খোঁড়াখুড়ি করে, এতে ওয়াসার পাইপ ফেটে যায়। যার কারণে সমস্যা তৈরি হয়।

খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও পানি সরবরাহ প্রকল্পের পরিচালক এমডি কামাল উদ্দিন আহমেদ বলেন, আমরা অনেক সময় জানি না বিটিসিএল রাস্তা কেটে তাদের কাজ করার সময় ওয়াসার পাইপ ফাটিয়ে ফেলে। পরে আমরা খবর পেলে তা ঠিক করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তদ‌বির নয়, বদলী হবে ‌নিয়মতা‌ন্ত্রিক উপায়ে- আই‌জি‌পি বেনজির আহমেদ
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌর এলাকায় দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

রিলেটেড পোস্ট

খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা

আগস্ট ৬, ২০২৬

খুলনায় জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ...

আগস্ট ৪, ২০২৬

খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির...

আগস্ট ৪, ২০২৬

খুলনার লবণচরায় র‍্যাবের অভিযানে দুই বিদেশি পিস্তলসহ তিন...

আগস্ট ২, ২০২৬

খুলনায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে নানা...

জুলাই ২৯, ২০২৬

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় জোর তৎপরতা

জুলাই ২৮, ২০২৬

বটিয়াঘাটার রেজাউল শেখ হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জুলাই ২৭, ২০২৬

নাশকতা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ অবস্থানে পুলিশ—ডি. আই.জি খুলনা...

জুলাই ২৬, ২০২৬

দিঘলিয়ার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting