খুলনায় এসডিজি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিষয়ে দিনব্যাপী কর্মশালা সোমবার খুলনা আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (আরপিএটিসি)তে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি (ভার্চুয়াল) ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর ও সরকারের সচিব মোঃ রাকিব হোসেন। ভার্চুয়ালে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ সফলভাবে এমডিজি অর্জন করেছে, এখন এসডিজি অর্জনের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন, স্থানীয় চাহিদার ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হলে উন্নয়ন টেকসই হয়। এজন্য জনগণের সম্পৃক্ততা জরুরি। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্লানিং কমিশনের ডেপুটি চীফ ড. মোহাম্মদ আমজাদ হোসেন। আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। স্বাগত জানান আরপিএটিসি’র উপপরিচালক মোঃ মঈন উদ্দীন। কর্মশালায় খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের ২৯জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

spot_img

More from this stream

Recomended