দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:১২
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

খুলনার হেরাজ মার্কেটে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনের দাম

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৪, ২০২০
জুলাই ৪, ২০২০ ০ কমেন্ট 348 ভিউস

মেহেদী হাসান, খুলনা থেকে: খুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনা চিকিৎসায় বেশি ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডারের দাম। কৃত্রিম সংকট তৈরি করে অক্সিজেনের অধিক দাম হাঁকিয়ে মানুষের জীবন নিয়ে বিপদে মুখে ঠেলে দিচ্ছে কিছু অসাধু অক্সিজেন ব্যবসায়ীরা।

খুলনায় ওষুধ ও সার্জিক্যাল সরঞ্জামের পাইকারি বাজার হেরাজ মার্কেটকে ঘিরে অক্সিজেনের কালো ব্যবসা গড়ে উঠেছে। অক্সিজেনের সংকটের কথা বলে এখানে দ্বিগুণ-তিনগুণ অর্থ আদায় করা হচ্ছে। মুমূর্ষু রোগীকে বাঁচাতে বাধ্য হয়ে অতিরিক্ত দামে অক্সিজেন কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্বজনরা।

জানা যায়, খুলনায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এদের মধ্যে বয়স্কদের ক্ষেত্রে শ্বাসকষ্টজনিত সমস্যাই বেশি। চিকিৎসকদের মতে, কৃত্রিমভাবে অক্সিজেন দিয়ে তাদের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখা জরুরি। তবে খুলনায় সরকারি হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপে ভর্তির সুযোগ না থাকায় বাড়িতে রেখেই অনেককে অক্সিজেন দিতে বলা হচ্ছে। আর এ সুযোগে অক্সিজেন সেটের দাম বাড়িয়ে দিয়েছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা।

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোটারি খুলনা অক্সিজেন ব্যাংক প্রকল্প’র চেয়ারপারসন ইঞ্জিনিয়ার মশিউজ্জামান খান জানান, জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাজারে অক্সিজেন সেটের দাম ছিল ১৪ থেকে ১৫ হাজার টাকা, কৃত্রিম সংকট দেখিয়ে সেই সেট এখন ৩০ থেকে ৩৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডার রিফিল বা পুনরায় ভর্তি করতে মাত্র ১২০ টাকা প্রয়োজন হয়। কিন্তু মুমূর্ষু রোগীদের জিম্মি করে সেখানে হাজার হাজার টাকার ব্যবসার ফাঁদ পেতেছে অসাধু ব্যবসায়ীরা।

সরেজমিন দেখা যায়, স্বাস্থ্যবিভাগের কোনো মনিটরিং না থাকায় খুলনার হেরাজ মার্কেটে ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেনসহ সেট বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বিভিন্ন অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান সিলিন্ডার, ফ্লোমিটার ও মাস্কের বাজারমূল্য ২৩ হাজার ৭১০ টাকা নির্ধারণ করলেও হেরাজ মার্কেটে ফাহিম সার্জিক্যালে ৩০ হাজার টাকা, ফেমাস সার্জিক্যালে ৩৫ হাজার ও সাকির সার্জিক্যালে ৩৩ হাজার টাকা চাওয়া হচ্ছে। এ ছাড়া সিলিন্ডার বাদে ফ্লোমিটার ও অন্যান্য সামগ্রীর দাম ৫ হাজার ২০০ টাকা থেকে ৮ হাজার টাকা চাওয়া হচ্ছে। তবে এখানকার ব্যবসায়ীদের দাবি, অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। তারাই অক্সিজেনের দাম কয়েক দফা বাড়িয়ে দিয়েছে।

জানা যায়, খুলনায় স্পেকট্রা অক্সিজেন লিমিটেড, লিন্ডা ও খুলনা অক্সিজেন লিমিটেড বাজারে অক্সিজেন সরবরাহ করে। স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের প্রতিনিধি সজীব রায়হান বলেন, গত কয়েক মাসে অক্সিজেনের দ্বিগুণ চাহিদা বেড়েছে। তবে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো অক্সিজেনের দাম বৃদ্ধি করেনি। ১ দশমিক ৩৬ কিউবিক মিটারের অক্সিজেন সিলিন্ডার ১২০ টাকা ও ৬ দশমিক ৮ কিউবিক মিটারের বড় সিলিন্ডার ৪১০ টাকায় রিফিল করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
পরবর্তী পোস্ট
আশাশুনির প্রতাপনগরে সোলার স্ট্রিট লাইট স্থাপন

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন...

মে ১১, ২০২৬

ডুমুরিয়ায় বাসর রাতেই কাবিনের টাকা নিয়ে স্বামীর সাথে স্ত্রীর...

মে ৯, ২০২৬

খুলনায় দুর্নীতি দমন কমিশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মে ৬, ২০২৬

“স্মৃতিতে ভাস্বর।”

মে ৪, ২০২৬

পাইকগাছা জিরোপয়েন্টে ড্রেনেজবিহীন সড়ক নির্মাণ: উন্নয়নের জোয়ারে ডুবছে...

মে ৩, ২০২৬

কয়রা-পাইকগাছায় মিষ্টি পানি সংরক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা: এমপি আবুল...

মে ৩, ২০২৬

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক...

মে ২, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting