খলিষখালীতে স্কুল পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং: বখাটে যুবককে ১ বছরের সাজা

কিশোর কুমার : তালার খলিষখালীতে চিরঞ্জিৎ দে (২১) নামে এক বখাটে যুবককে ১বৎসরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ঐ যুবক তালার খলিষখালী গ্রামের শংকর দে পুত্র। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় খলিষখালী শৈব বালিকা বিদ্যালয়ে সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চিরঞ্জৎ দে প্রায় স্কুলের মেয়েদের বিরক্ত করে আসছিল। আজ সকালে হঠাৎ ৬ষ্ট শ্রেনির ৪ জন ছাত্রী স্কুলে আসার সময় লম্পট চিরঞ্জিৎতের বাড়ির ভিতর কেউ না থাকার সুবাদে তাদেরকে জোর করে আটক করে রাখে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে রাখে।
এতপর তালা নির্বহী অফিসার ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে জনসাধারনের উপস্থিতিতে তাকে তাৎক্ষনিকভাবে তাকে ১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পাটকলেঘাটা থানার অফিসার ইনচার্য কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান , দণ্ডপ্রাপ্ত আসামীকে জেল হাজতে পাঠানোর প্রস্ততি চলছে।

spot_img

More from this stream

Recomended