দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩৪
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কোরবানির মাঠে মেসি!

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৫, ২০২০
জুলাই ১৫, ২০২০ ০ কমেন্ট 307 ভিউস
ন্যাশনাল ডেস্ক: কোরবানির মাঠে মেসি, শুনলেই চোখ কপালে ওঠার কথা। এ মেসি আসলে সে মেসি না। এ মেসি কোরবানির জন্য প্রস্তুত করা একটি গরু। খুবই শান্ত স্বভাবের হওয়ায় গরুর মালিক দুলাল মিয়া নাম রাখেন ‘মেসি-২’। পরম যত্নে লালন-পালন করা মেসির দাম হাঁকছেন ২৫ লাখ টাকা।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ডুলিহর গ্রামের ভাই ভাই খামারে লালন-পালন করা হয় ষাঁড়টিকে। এটি বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ‌্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। এরই মধ্যে ‘মেসি-২’কে কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা যোগাযোগ করছেন গরুর মালিকের সঙ্গে। প্রতিদিনই ‘মেসি-২’ কে দেখতে খামারে লোকজন ভিড় করছেন।

বিশালদেহি ‘মেসি-২’ এর দৈর্ঘ্য ৯ ফুট, উচ্চতা ৫ ফুট। ওজন প্রায় একহাজার ৪০০ কেজি। কালো, সাদা আর ধূসর রঙের সুঠামদেহি আমেরিকার ব্রাহামা জাতের গরুটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে খামারে মোটাতাজা করা হয়েছে।

দুলাল মিয়ার খামারে ‘মেসি-২’ ছাড়াও ব্রাহামা ও অন‌্যান‌্য জাতের আরও ছোট বড় ১৮টি গরু রয়েছে। তবে এবছর শুধু ‘মেসি-২’ বিক্রি করা হবে। গরুটিকে কোনোপ্রকার স্টেরয়েড বা ওষুধ ব্যবহার না করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করা হয়েছে। তার খামারের প্রতিটি গরুকে তিনি দেশীয় পদ্ধতিতে বড় করে তুলছেন। খাবার হিসেবে চিড়া, ভুট্টার গুড়া, গমের গুড়া, ভূষি, কলা, গাজর দিয়েছেন। তাছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সার্বিক পরামর্শও নিয়েছেন।

গরুটির নাম ‘মেসি-২’ রাখার কারণ সম্পর্কে দুলাল মিয়া বলেন, ‘আসলে গরুটি জন্মের পর থেকেই অনেক শান্ত স্বভাবের। তাকে লালন-পালন করতে গিয়েও আমাকে সমস্যায় পড়তে হয়নি। তাই নাম রেখেছি মেসি-২।’

গরুর খামার সম্পর্কে তিনি বলেন, টেলিভিশনে আমেরিকার ব্রাহামা জাতের গরু সম্পর্কে একটি প্রতিবেদন দেখে একটি খামার দেওয়ার চিন্তা করি। পরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় আমি একটি খামার গড়ে তুলি।

বিশাল আকৃতির এই গরুটির মূল‌্য ২৫ লাখ টাকা চাইছেন দুলাল মিয়া। তবে ২০ লাখ টাকা হলেও তিনি মেসিকে বিক্রি করে দেবেন। দেশের যেকোনও জায়গা থেকে কেউ গরুটি কিনলে তিনি নিজ দায়িত্বে সেখানে পৌঁছে দেবেন।

হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান জানান, এ উপজেলায় ছোট-বড় প্রায় ১১৬টি খামার রয়েছে। সেখানে অনেক জাতের গরুও রয়েছে। কিন্তু তার মধ‌্যে দুলাল মিয়ার খামারের গরু উপজেলার মধ্যে সবচেয়ে বড়। তিনি গরুটিকে সঠিকভাবে লালন-পালন করেছেন। আশা করছি কোরবানির হাটে ‘মেসি-২’ গরুটি ন্যায্য মূল্যে বিক্রি হবে। তাতে আরও অনেক খামারির গরু মোটা তাজা করণে আগ্রহ বাড়বে।

তিনি আরও জানান, এবারে কোরবানি ঈদের জন্য উপজেলায় ৫ হাজার ৭৯০টি পশু প্রস্তত রাখা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চির‌নিদ্রায় শা‌য়িত হ‌লেন এন্ড্রু কি‌শোর
পরবর্তী পোস্ট
সাহেদের কঠোর শাস্তি চান সাতক্ষীরাবাসী

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting