দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৯
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলা

কোরবানির জন্য প্রস্তুত আছে ৫৯২৪৬টি পশু

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৮, ২০২০
জুলাই ২৮, ২০২০ ০ কমেন্ট 444 ভিউস

শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর বাজার

আহাদুর রহমান (জনি): আর কিছু দিন পরই ঈদ-উল-আযহা। মুসলমানরা এ দিন মহান আল্লাহ তায়লার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে। সেই জন্য আযহার কিছু দিন আগে থেকেই জমে উঠে কোরবানি যোগ্য পশুর হাট। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ পালনের পরদিন বাংলাদেশে ঈদ পালন করতে দেখা যায়। তাই মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ৩১ জুলাই ঈদ হলে পরদিন ১লা আগস্ট বাংলাদেশে ঈদ হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুত আছে ৫৯২৪৬টি পশু যা গত বারের চেয়ে ২৯৬৭টি পশু বেশি।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জেলা ব্যাপী ১২,৭৩৩ জন খামারির কাছে মোট ৫৯২৪৬টি বিভিন্ন প্রকার কোরবানি যোগ্য পশু আছে। জেলা প্রাণি সম্পদ দপ্তরের তথ্যানুযায়ী সাতক্ষীরা জেলা ব্যাপী ৩১,২৯০টি গরু, ৯টি মহিষ, ২৫২২১টি ছাগল ও ২৭২৬টি ভেড়া কোরবানির জন্য প্রস্তুত আছে।
সখের, মৌসুমী ও বাণিজ্যিক খামারিরা এসব গরু পালন করছেন। তবে বিগত বাজার গুলোয় লোকসানের মুখে পড়ায় এখন আর ক্ষতিকর স্টেরয়েড বা অন্য কোন ধরনের মোটাতাজা করণ ওষুধ খাওয়াচ্ছেন না খামারিরা। সাধারণত ক্ষুদ, কুড়া, পালিস, ভুসি, খৈল ইত্যাদির সাথে ঘাস দিয়ে গরু মোটাতাজা করছেন তারা। তবে এবার ভারত থেকে গরু পাচার
বৃদ্ধি পাওয়ায় ক্ষতির মুখে আছেন খামারিরা।
সদরের কাশেমপুর গ্রামের গরু খামারি রনি জানান, ‘এবছর আমি ছয়টি গরু পালন করছি। প্রাকৃতিক ভাবে প্রাপ্ত খাদ্য দিয়েই আমি মোটাতাজা করছি। প্রাকৃতিক খাদ্যের খরচও কম ফলও ভাল। বাজার অনেক খারাপ। খরচের টাকাও উঠবেনা। এর মধ্যে কোন রকমে খরচের টাকা তুলে দুইটি বিক্রি করেছি। আরও দুইটি রাস্তায় নিয়ে বিক্রির আশায় বসে আছি।
দেবনগর গ্রামের সাইদুর রহমান বলেন, ‘কোরবানিতে বিক্রি করার জন্য আমার চারটি গরু আছে। ইতোমধ্যে আমি দুইট প্রায় পঞ্চাশ হাজার লসে বিক্রি করে দিয়েছি। বাকি দুটি বিক্রির অপেক্ষায় আছে। বাজার খারাপ।
আরেক খামারি শাহিনুর রহমান বলেন, আমি চারটি গরু পালন করেছি। এখনও একটিও বিক্রি করতে পারিনাই। গো-খাদ্য উচ্চ মূল্য ও বাজার খারাপ হওয়ার কারণে ক্ষতির আশংকা করছি।
বেশ কয়েকটি হাট ঘুরে দেখা যায় কোরবানি যোগ্য পশুর বেচা-বিক্রি খুব বেশি ভাল না। স্বাভাবিক ভাবেই তাই দামও একটু কম। তবে শেষ সময়ে এসে বেচা-বিক্রি একটু বেড়েছে।
তবে খামারি সহ গরুর ব্যবসায় সংশ্লিষ্টরা বলছেন অবৈধ ভাবে ভারত থেকে গরু আসার কারণে ক্ষতির মুখে পড়বে তারা। এদিকে কোভিড-১৯ পরিস্থিতিতে অনেকেই কোরবানি করছেননা। ফলে পশুর চাহিদাও বাজারে কম। দামও তুলনামূলক কম।
ভারত থেকে অবৈধ ভাবে গরু আসা ঠেকানো প্রসংঙ্গে ৩৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, ‘অবৈধভাবে যেন গরু না আসে তাই আমরা টহল জোরদার করেছি। এছাড়াও বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসিয়ে নজরদারি বৃদ্ধি করেছি। ’
এদিকে পশুর হাটে রুগ্ন ও স্টেরয়েড দিয়ে মোটাতাজা করা গরু কেনা থেকে ক্রেতাদের বাচাতে জেলা প্রানি সম্পদ দপ্তর থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। এ লক্ষ্যে প্রত্যেকটি হাট বাজারে থাকবে কড়া নজরদারি ও মেডিকেল টিম।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘অসুস্থ ও বিভিন্ন স্টেরয়েড ব্যবহার করে মোটাতাজা প্রাণি চিহ্নিত করতে প্রতিটি পশুর হাটে মেডিকেল টিম থাকবে। ক্রেতাদের মনে সন্দেহ হলেই মেডিকেল টিমের মাধ্যমে যাচাই করে প্রাণি ক্রয় পরামর্শ দেন তিনি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভাল নেই বই বিক্রেতারা, হুমকির মুখে ৫,০০০ মানুষের জীবিকা
পরবর্তী পোস্ট
তালা সার্জিকাল ক্লিনিক জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting