দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪৪
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

কেএমপিতে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২২
অক্টোবর ২৯, ২০২২ ০ কমেন্ট 475 ভিউস

মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃ-
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই মূলমন্ত্র কে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে কমিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে বয়রা বাজার মোড় হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইন্সে এসে শেষ হয় এবং বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে কমিউনিটি পুলিশিং ফোরাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ব্যাপক আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহামান ভূঞা’র সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের তালুকদার আব্দুল খালেক।

কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (CPO) এবং কমিউনিটি পুলিশিং সদস্য (CPM)’দের সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়। কেএমপিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক ০৪ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় পক্ষ হতে ০৪ (চার) জন কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্য কে বিশেষ সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়েছে।

এছাড়াও, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.ডি. এ বাবুল রানা, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ এ.কে.এম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী এবং কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও, কেসিসি’র কাউন্সিলরবৃন্দ, কমিউনিটি পুলিশিং ফোরামের মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পরিষদের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুবি ও জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
খুলনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কমিউনিটি পুলিশিং ডে- ২০২২ উদযাপন

রিলেটেড পোস্ট

পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ

জুন ১০, ২০২৬

খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...

জুন ১০, ২০২৬

পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক

জুন ১০, ২০২৬

পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ-কে রাষ্ট্রীয় মর্যাদায়...

জুন ১০, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা...

জুন ৯, ২০২৬

শরণখোলায় চিকিৎসককে অবরুদ্ধ করে চাঁদা দাবির অভিযোগে ১২...

জুন ৯, ২০২৬

খুলনায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

কেএমপির যৌথ অভিযানে নগরজুড়ে ধরপাকড়, আটক ৩৪

জুন ৯, ২০২৬

খুলনায় ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই...

জুন ৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting