কৃষ্ণপদ পাল’র মৃত্যুতে প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশন’র শোক

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় দীর্ঘদিন করোনার সাথে যুদ্ধ করে শুক্রবার দিবাগত রাত অনুমান ১১:৩০ টার সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য এবং রেটিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক কৃষ্ণপদ পাল (৫৫) সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
কৃষ্ণপদ পাল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা শাখার নেতৃবৃন্দ। গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মো. কামরুজ্জামান রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য এ.কে.এম আনিছুর রহমান, বিধান চন্দ্র রায়, পুলক পাল, রেজাউল্লাহ, আনারুজ্জামান, শাহীন আলম, আবুল খায়ের, ফজলুল হক, ইয়াছিন আলীসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

spot_img

More from this stream

Recomended