কুলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র মালামাল বিক্রয়

কুলিয়া প্রতিনিধি:
দেবহাটার কুলিয়ায় ন্যায্যমূল্যে টিসিবি’র মালামাল বিক্রয় করা হয়েছে। রবিবার (২৬জুলাই) গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের তদারকীতে টিসিবি’র ৫শ ৫০ টাকার মালামালের প্যাকেজ কুলিয়া ইউনিয়ন পরিষদে বিক্রয় করা হয়। প্যাকেজে ৫লিটার তৈল, ২ কেজি চিনি, ১কেজি ডাল ছিলো। সকালে এই মালামাল বিক্রয়ের উদ্বোধন করেন কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম। এসময় টিসিবি’র কুলিয়া ডিলার মো: রেজাউল ইসলাম, সাংবাদিক ওমর ফারুক মুকুল, শাহিনুর ইসলাম, রুহুল আমিন ও নাজমুল হুদা প্রমূখ উপস্থিত ছিলেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রমানুসারে সাধারণ মানুষের মাঝে এই টিসিবির মালামাল বিক্রয় করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আনুমানিক ৩শত সাধারণ মানুষের মাঝে এই টিসিবির মালামাল বিক্রয় করা হয়।

spot_img

More from this stream

Recomended