দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:১৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় শ্বশুরের নামে মামলা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২৩
মার্চ ১৩, ২০২৩ ০ কমেন্ট 422 ভিউস

কালিগঞ্জ প্রতিবেদক:

নিজ পুত্রের মানসিক ভারসাম্যহীনতা ও শারীরিক দুর্বলতা কে পুঁজি করে পুত্রবধূকে ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রতিনিয়ত ধর্ষণ ও ৯ সপ্তাহের অন্তঃসত্তা করার ঘটনায় পুত্রবধূ বাদী হয়ে শ্বশুর বজলুর রহমান সরদারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। এর আগে ঘটনা ধামাচাপা দিতে মোটা অংকের টাকায় স্থানীয় নেতা ও সমাজপতিদের বিচারে ৩ লক্ষ টাকা নিতে অস্বীকার করায় ভুক্তভোগী এ মামলা দায়ের করে।

ঘটনাটি ঘটেছে, গত ১ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের কাক শিয়ালী গ্রামে। থানায় মামলা দায়েরের পর হতে শ্বশুর এলাকা ছেড়ে পালিয়ে যায়।

থানার মামলা সূত্রে এবং ভুক্তভোগী ধর্ষিতা পুত্রবধ‚ ও তার পিতা কাকশিয়ালী গ্রামের হযরত আলী জানায় গত ২৫-০৭-২২ ইং তারিখে মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক দুর্বলতার কথা গোপন রেখে পূর্ব নারায়নপুর গ্রামের বজলুর রহমান সরদারের পুত্র মাসুদুর রহমানের সঙ্গে ইসলামী শরীয়া মোতাবেক পারিবারিকভাবে ৫০ হাজার টাকা দেনমোহরে বিবাহ হয়। বিবাহের পর হতে শ্বশুর তার পুত্রকে চিকিৎসার নামে রাতে ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণ করে আসছিল। ধর্ষণে পুত্রবধূ গর্ভবতী হয়ে পড়লে জোর পূর্বক গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য চাপ দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে ভুক্তভোগী পুত্রবধূ পালিয়ে বাবার বাড়িতে এসে সমস্ত ঘটনা মা-বাবাকে খুলে বলে।

পরে বিষয়টি জানি হয়ে যাওয়ায় থানা, পুলিশ, মামলা হতে বাঁচার জন্য স্থানীয় নেতা ও মাতব্বরদের মোটা অংকের টাকায় ম্যানেজ করে কথিত বিচারের নামে ৩ লক্ষ টাকা নিয়ে এবং গর্ভের সন্তান নষ্ট করে মীমাংসা করে নিতে বলে চাপ দেয়। টাকা নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী পরিবারকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে ধর্ষিতা পুত্রবধূ গত ২৩ ফেব্রুয়ারি সাতক্ষীরার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বাদী হয়ে শশুরের নামে পিটিশন ৮৯ / ২৩ মামলা দায়ের করে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মামলাটি কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ কে এফ, আই,আর করার জন্য নির্দেশ দেন। আদালতের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মামুন রহমান গত ১ মার্চ মামলাটি দায়ের করেন।

অন্যদিকে শ্বশুর বজলুর রহমান সরদারের পোষ্য বাহিনী দিয়ে মামলাটি তুলে নেওয়ার জন্য ভুক্তভোগীর পরিবারকে মোটা অংকের টাকার প্রলোভন দেখিয়ে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীর পরিবার জানান। এ ব্যাপারে মামলা তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক নকিব হোসেন সাংবাদিকদের জানান আদালতে মামলার খবর জানার পর আসামি বাড়ি ছাড়া হয়ে পালিয়ে যায় যে কারণে তাকে গ্রেফতার করতে পারেনি। তবে খুব তাড়াতাড়ি আসামিকে গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
খুলনায় আদালতে সম্পন্ন হলো বিয়ে
পরবর্তী পোস্ট
পাইকগাছায় সরঃ প্রাঃ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting