দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫০
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন...
কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...
শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২
মেয়াদ ফুরিয়ে ৩ মাস পার, আধা কিলোমিটার সড়কের...
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা, চাঁদাবাজি ও মাদক বন্ধে...
দেবহাটায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত সমন্বয় সভা
ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...
ভোমরা স্থল বন্দরের বিনিময় সভা অনুষ্ঠিত
দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালীগঞ্জে ইউপি সদস্য বিরুদ্ধে স্কুলের গাছ কাটার অভিযোগ!

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১১, ২০২১
অক্টোবর ১১, ২০২১ ০ কমেন্ট 405 ভিউস

হাফিজুর রহমানঃ- এক সময়কার জামাতের ক্যাডার বর্তমান নব্য আওয়ামী লীগার সেজে ইউপি সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। (১১ – অক্টোবর) সোমবার সকাল ৭ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন ৫২ নাম্বার মুকুন্দ মধুসূদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মুঈনুল আহমেদ বাদী হয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ বরাবর পৃথক পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের সূত্র থেকে জানা যায়, উপজেলার মুকুন্দ মধুসূদন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বড় বড় তিনটি গাছ কোন কিছু তোয়াক্কা না করে সোমবার সকাল ৭ টার সময় শ্রীরামপুর গ্রামের আব্দুল গনির পুত্র জামায়াত ক্যাডার ইউপি সদস্য সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ক্যাডার বাহিনীর সদস্য মধুসূদন পুর গ্রামের আমির আলী গাজীর পুত্র ফারুক হোসেন, সাহমত আলীর পুত্র আব্দুল করিম, ফরিদপুর গ্রামের আবুল হোসেনের পুত্র হেলালুদ্দীন আশরাফ, মৌলের পুত্র মিলন হোসেন, শাহজাহানের পুত্র টিটু এবং শ্রীরামপুর গ্রামের গোলাম হোসেনের পুত্র ফজলুল সহ ৫৬ জন জন সন্ত্রাসী বাহিনী নিয়ে অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যায় কাউকে কিছু না জানিয়ে ফিল্মি স্টাইলে স্কুলের গাছ কেটে নেয়। গাছ কেটে উক্ত স্থানে অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করবে বলে পায়তারা চালাচ্ছে জামাত ক্যাডার সিরাজুল ইসলাম প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। এর আগেও সরকারি খাল হতে ডাম্পার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রয় সহ প্রতিবাদকারীদের বেধড়ক পেটানোর অভিযোগ রয়েছে। বিষয়টি দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আহ্বান জানিয়েছে এলাকাবাসী। এ ব্যাপারে অত্র স্কুলের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিও নয়নের নিকট ঘটনার সত্যতা জানার জন্য জিজ্ঞাসা করলে, তিনি সাংবাদিকদের জানান, সবেমাত্র অভিযোগ হাতে পেয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জেলা প্রশাসকের কর্মসূচিতে ব্যস্ত থাকায় কথা বলা সম্ভব হয়নি।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চট্টগ্রামের চন্দনাইশ থানায় আসামি ধরে ছেড়ে দেয়ার অভিযোগ
পরবর্তী পোস্ট
ঘোনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা, আহত দুই

রিলেটেড পোস্ট

কালিগঞ্জ বাসটার্মিনাল এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে হাবিবুল্লাহ সরদার...

জুলাই ২৮, ২০২৬

ময়নাতদন্তে ‘শ্বাসরোধে হত্যা’র চূড়ান্ত তথ্য, অথচ থমকে আছে...

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় জাতীয় পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬

দেবহাটায় ওয়াপদার জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণ

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগর কৈখালীতে অবৈধ ভাবে পাচার হওয়ার সময় বিএডিসির...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি : জরাজীর্ণ স্লুইজ গেট...

জুলাই ২৮, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

শ্যামনগরে ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস...

জুলাই ২৮, ২০২৬

কালিগঞ্জে ডুবছে হাজারো কৃষিজমি

জুলাই ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting