কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল গাফফার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ………. রাজিউন)। তিনি কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের বাসিন্দা। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে ছিলেন। মরহুমের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ জোহর রওজাতুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার নামাজ শেষে মহৎপুর সরকারি  গোরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদর্শন করেন থানা পুলিশের একটি চৌকস দল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, আত্মীয়স্বজন, এলাকাবাসী, মসজিদের মুসল্লীগন।

spot_img

More from this stream

Recomended