দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০৫
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জ

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির জরুরি সভা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২১
মার্চ ১৮, ২০২১ ০ কমেন্ট 347 ভিউস

হাবিবুল্লাহ বাহার: কালিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির (রেজিস্ট্রেশন নং- এস-১২০৬৮) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮-মার্চ) বেলা ১১ টায় সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত জরুরী সভায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাচন প্রস্তুত কমিটির আহ্বায়ক আনিচুর রহমান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি পঙ্কজ কুমার বর্মন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র মন্ডল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শাহিনা আখতার চায়না, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান, নির্বাচন কমিশনার মোস্তাফিজ হাসান, সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ। পরে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার সাইফুল্লাহ আল তারিক। এসময় ঘোষিত তফসিল অনুযায়ী (১৮ মার্চ) বেলা ১২ টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ মার্চ বেলা ১২ টায় চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ ও ২১ মার্চ বেলা ১০ টা থেকে ২ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল, ২১ মার্চ বিকেল ৫ টায় মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ, ২২ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত আপিল দাখিল এবং ওই দিন বেলা ২ টার মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। ২২ মার্চ বেলা ১০ টা থেকে ১২ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের পর ওইদিন বিকেল ৩ টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। কালিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মিলনায়তনে এসব নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে। আগামী ২৮ মার্চ সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ করার পর গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের স্থান ২০ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নির্বাচন প্রস্তুতি সফল করতে তারালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিচুর রহমান মিঠুকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সার্বিক ভাবে সমগ্র বিষয় সমন্বয় করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় মুজিববর্ষ ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে তৃষ্ণা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি

সেপ্টেম্বর ২৭, ২০২৬

উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে সামনে রেখে নির্বাচনী মাঠে...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

লুটপাট অফিসারের বিদায় ঘন্টা ‘প্রেতাত্মা’ কৃষি অফিসে

সেপ্টেম্বর ২৬, ২০২৬

কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

গণপিটুনিতে মৃত্যু: মামলা নিয়ে নিরাপরাধ মানুষকে হয়রানির অভিযোগ

সেপ্টেম্বর ২০, ২০২৬

বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting