দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত শুরু

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ২৯, ২০২১
আগস্ট ২৯, ২০২১ ০ কমেন্ট 301 ভিউস

আব্দুল্লাহ আল মাহফুজ: সাতক্ষীরার কলারোয়া উপজেলা রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর ও সাংবাদিক পরিচয়দানকারী মো.কামরুজ্জামানের বিরুদ্ধে অনিয়মের নানা অভিযোগ উঠায় তদন্ত শুরু করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর । এর আগে পুলিশ দিয়ে হয়রানি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন, পেশাগত ক্ষেত্রে অপরিসীম প্রতিবন্ধকতা সৃষ্টি ও প্রাথমিক সমাপনী পরিক্ষার রেজাল্ট জালিয়াতি করার অভিযোগে রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামানের বিরুদ্ধে এড. রুহুল আমিন বাদি হয়ে গত ১৩ এপ্রিল ২০২১ তারিখে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মো. রোকনুজ্জামান ত ও শৃ-শিক্ষা অফিসার এর স্বাক্ষরিত, ৩৮.০১.০০০০.৩০০.২৭.২৩৭.২১-২৬৩(৯) স্মারক নং এক পত্রে ২৯ ও ৩০ আগস্ট ২০২১ তারিখে কলারোয়া উপজেলার রিসোর্স সেন্টারের ডাটাএন্ট্রি অপারেটর কামরুজ্জামানের বিরুদ্ধে সদর উপজেলার রিসোর্স সেন্টার (ইউআরসি) অফিসে দু’দিন ব্যাপী তদন্ত হবে। উক্ত তদন্তানুষ্ঠানে স্বাক্ষ্যপ্রমানসহ বাদি ও বিবাদী এবং সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বলে বাদি এড. রুহুল আমিন নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারী ২০১৬ সালের দিকে প্রাথমিক সমাপনী পরিক্ষার রেজাল্ট ডি.আর এন্ট্রি ও প্রাথমিক পরিক্ষার রেজাল্ট এর টেবুলেশনশীট এন্ট্রির দায়িত্ব পালনের সময় কালীন বিভিন্ন অভিভাবকদের নিকট থেকে অর্থের বিনিময়ে রেজাল্ট জালিয়াতি করেছে অভিযুক্ত কামরুজ্জামান। এঘটনা সেই সময় জনসম্মুখে উন্মোচিত হয় এবং তার বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলার বিভিন্ন এলাকার ১৬২ জন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবক ব্যক্তিগণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিক্তিতে ২৭ এপ্রিল ২০১৭ তারিখে তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওহিদুল আলম বিষয়টি নিয়ে তদন্ত প্রস্তুতি নিলে সেই সময় কামরুজ্জামান স্থানীয় রাজনীতিবিদ ব্যক্তিবর্গের প্রভাবখাটিয়ে তদন্ত কার্যক্রমটি বন্ধ করে দেয়। কিন্তু কামরুজ্জামান এসব দুনীতি আড়াল করতে ও ভিন্ন খ্যাতে নিয়ে যেতে স্থানীয় রাজনীতিবিদ ব্যক্তিবর্গের প্রভাবখাটিয়ে সরকারী ইউআরসি কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অভিভাবক ব্যক্তিগণদের নামে কামরুজ্জামান বাদি হয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও পুলিশ দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ রয়েছে।

আরো জানা যায়, সাংবাদিক সেলিম হোসেনকে একটি ই-মেইল আসার অবহিত করেন কামরুজ্জামান। গত ২৩/৯/২০১৭ তারিখে রাত ১২.৩৪ মিনিটে (এডিভি রাহুল) নামে একটি ই-মেইল থেকে সাংবাদিক সেলিম হোসেনের ই-মেইল ঠিকানায় একটি বার্তা কপি ও কম্পোজ লেখা আসে। ই-মেইল আসার বিষয়টি কামরুজ্জামানকে অবহিত করলে উক্ত ই-মেইলে বার্তা কপি ও কম্পোজ লেখাটি কামরুজ্জামান ডাউনলোড করে নিয়ে সাংবাদিক সেলিম হোসেনকে না জানিয়ে ও যাচাইবাচাই না করে ১৯ নভেম্বর ২০১৭ তারিখে জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক বরাবর ইউআরসি, ডাটাএন্ট্রি অপারেটর পরিচয় গোপন রেখে কামরুজ্জামান সাংবাদিক পরিচয় দিয়ে এড. রুহুল আমিনের নামে মিথ্যা লিখিত অভিযোগ করেন। এছাড়াও এড. রুহুল আমিনের নামে ফেসবুক ভুয়া আইডি খুলে ও তার ছবি ব্যবহার করে জেলা অফিস, সদর ইউআরসিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ্যাডমিন করায় শিক্ষক মোস্তফা কামাল, পিটিআইও গেীরঙ্গ গাইন, এ.ইউ.ই.ও মফিজুল ইসলাম, ডাটাএন্ট্রি অপারেটর কৃষ্ণ রায়, সদর ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দীন, বাজুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোপাল, পরানদাহ প্রাথমিক বিদ্যালয়ের শফিউল আলম শাহীন, তরুন কান্তি সানা, শাহারুল ইসলাম শান্ত, পিটিআই ইন্সট্রাক্টর দেবাশীষ বসু, ইউআরসি ইন্সট্রাক্টর জয়দেব কুমার বিশ^াস, বিদ্যুৎ টেলিকম ই-মেইল ঠিকানা ও পিটিআই সুপারিনটেনডেন্ট মহাদেব ব্যানার্জি সহ আরো অনেকের শিক্ষক ও সরকারী কর্মকর্তাদের নিকট ওই আইডি থেকে ম্যাসেজ ও রিকুয়েস্ট পাঠিয়ে এড. রুহুল আমিনকে সহ এসব জনের ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন ও পুলিশ দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ করেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, রিসোর্স সেন্টারের ডাটাএন্টি অপারেটর কামরুজ্জামানের নিজের স্ত্রীর নামে অনলাইন পত্রিকার কার্ড বানিয়ে কামরুজ্জামান তার অফিস করার শেষে কামরুজ্জামান কখনো সাংবাদিক পরিচয়, আবার কখনো র-গ-ন এক সাংবাদিকের সহকর্মী পরিচয় দিয়ে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য জেলার বিভিন্ন স্থানে সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠানে গিয়ে সরকারী গুরুত্বপূর্ন গুপ্তচর তথ্য সংগ্রহ নেওয়া ও ছবি তোলার কাজে সে স্বশরীরে লিপ্ত থাকতে এবং প্রায় সময় র-গ-ন এক সাংবাদিকের সাথে ঘুরতে দেখা যায়। কামরুজ্জামান একজন সরকারী লোক হয়ে তার স্ত্রীর নামে অনলাইন কার্ডের জোরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের আশ্রয়ন প্রকল্পের বিরুদ্ধে তার স্ত্রী মঞ্জিলা খাতুন নামে ফেসবুক আইডির ম্যাসেঞ্জার থেকে অথবা সরাসরি ফেসবুক আইডি থেকে প্রকাশ করেছে। আরো জানাযায়, সদর উপজেলার ৩৯ নং কাশেমপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি বিভিন্ন স্থানে গর্ত পরিণত হয়। এতে স্থানীয় শিক্ষার্থী ও যুবকরা ওই মাঠে খেলা করতে পারে না। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতি নিয়ে ওই খেলার মাঠটি সমান করার জন্য স্থানীয়রা লাঙ্গল দিয়ে মাঠটি চষে দেয়। একপর্যায় রিসোর্স সেন্টারের ডাটাএন্টি অপারেটর কামরুজ্জামান ১২ আগস্ট ২০২১ তারিখে মোটরসাইকেল যোগে ওই খেলার মাঠে স্বশরীরে গিয়ে ছবি তুলতে ও তথ্য সংগ্রহ করতে থাকেন। এসময় স্থানীয়রা রিসোর্স সেন্টারের ডাটাএন্টি অপারেটর কামরুজ্জামানকে ছবি তুলতে দেখতে পান। কামরুজ্জামানের সহযোগিতায় ওই স্থানীয়দের নাম ও বিদ্যালয়ের দপ্তরীকে হয়রানি ও বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এছাড়াও কামরুজ্জানের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে সাংবাদিকদের নামে অপপ্রচার ও সংগঠনের নামের সাইন বোর্ডের ভিডিও ছবি ধারণ করে তার স্ত্রীর ফেসবুক আইডি ম্যাসেঞ্জার থেকে বিভিন্ন নামের ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিয়ে আদিপত্ত বিস্তর ঘটিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য ১৯৭৯ সালের বিধিমালার ২২ নম্বর বিধির ব্যত্যায় ঘটিয়ে কোনো সরকারী কর্মচারীরা বিভাগীয় প্রধানের অনুমোদন ছাড়াকিংবা দায়িত্ব পালনের ক্ষেত্রে ছাড়া বেতার, টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহন করতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বে-নামে অথবা অন্যের নামে কোন নিবন্ধ বা পত্র লিখতে পারবে না। কিন্তু  রিসোর্স সেন্টারের ডাটাএন্টি অপারেটর কামরুজ্জামান আইন কানুন না মেনে তার নিজের জেলায় চাকুরী করার সুবাদে স্থানীয় রাজনীতিবীদ ব্যক্তিবর্গ প্রভাবখাটিয়ে ও সাংবাদিক পরিচয় দিয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারী লোকজন, সাংবাদিক, শিক্ষকদের নামে নিজের স্বাক্ষরিত লিখিত মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করাসহ আধিপত্য বিস্তার করে শান্তি শৃংখলা বিনষ্ট করে আসছে। এ ব্যাপারে সুষ্ঠ তদন্তপূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে রিসোর্স সেন্টারের ডাটাএন্টি অপারেটর কামরুজ্জামানের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জমি বিরোধে মারামারি, থানায় অভিযোগ
পরবর্তী পোস্ট
কুল্যার মোড়ের মা সার্জক্যাল ক্লিনিকে একের পর এক রোগীর মৃত্যু, এ যেন এক মৃত্যুকূপ

রিলেটেড পোস্ট

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা 

এপ্রিল ১৬, ২০২৬

সাতক্ষীরায় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শিক্ষক দম্পতিকে কুপিয়ে...

এপ্রিল ১৫, ২০২৬

কলারোয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

এপ্রিল ১৫, ২০২৬

সাতক্ষীরায় স্বর্ণেরবার সহ আটক-১

এপ্রিল ১৪, ২০২৬

কলারোয়ায় সাপের কামড়ে প্রাণ গেল স্কুল ছাত্রীর

এপ্রিল ১৩, ২০২৬

কানেতা ইয়া লাম-লাম অরণীর ক্ষোভ-দু:খ

এপ্রিল ৭, ২০২৬

সাতক্ষীরায় দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে...

মার্চ ৩০, ২০২৬

সাতক্ষীরায় এক আসামীসহ প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয়...

মার্চ ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting