কলারোয়া উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনায় দোয়া

সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটুর সুস্থতা কামনা করে সীমান্ত প্রেসক্লাবে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৭আগষ্ট) সন্ধ্যায় সীমান্ত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ঐ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভূট্রোলাল গাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক এ কে এম আজাদ হোসেন, মুক্তিযোদ্ধা আঃ মাজেদ, আবুল হোসেন, পোষ্ট মাষ্টার মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা ইমান আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, অর্থ সম্পাদক হোসেন আলী, যুগ্ম  সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান বাবু। এসময় দোয়া পরিচালনা করেন মাওঃ আবুল হাসান।

উল্লেখ্য হার্টের সমস্যা নিয়ে বেশ কিছুদিন যাবৎ ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন, উপজেলা চেয়ারম্যান লালটু।

spot_img

More from this stream

Recomended