দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২১
রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৫, ২০১৯
আগস্ট ১৫, ২০১৯ ০ কমেন্ট 429 ভিউস

নিজস্ব প্রতিবেদক: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য জননেতা এড. মুস্তফা লুৎফুল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন । কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক দিবসের আলোচনা, শোক র‍্যালি, দোয়া অনুষ্ঠান ও গণভোজ। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। শোক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মাস্টার খয়বর হোসেন, যুগ্ম সম্পাদক ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, রবিউল হাসান, আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মনিরুল ইসলাম মনি, মাহাবুবুর রহমান মফে, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শেখ ইমরান হোসেন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর এসএম মফিজুল হক, মেজবাহউদ্দীন লিলু, জাহাঙ্গীর হোসেন, আকিমুদ্দীন আকি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, ফারুক হোসেন অভি, সরদার আনছার আলী, মাস্টার আজিজুর রহমান, আবুল বাশার, মাস্টার হাফিজুর রহমান, আরিজুল ইসলাম, শেখ ফিরোজ আহমেদ, রাম প্রসাদ দত্ত, আমানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আশিকুর রহমান মুন্না, মারুফ হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন আওয়ামী লীগ নেতা সহকারী অধ্যাপক কবি মনিরুজ্জামান (মন্ময় মনির)। আলোচনা সভা শেষে বৃষ্টি উপেক্ষা করে এড.মুস্তফা লুৎফুল্লাহ, এমপি, ফিরোজ আহমেদ স্বপন, কাজী সাহাজাদা ও আরাফাত হোসেনের নেতৃত্বে ফুটবল মাঠ থেকে একটি বিশাল শোক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুটবল মাঠে এসে শেষ হয়। এরপর বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে গণভোজের ব্যবস্থা করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
পরবর্তী পোস্ট
ব্রহ্মরাজপুর ডি. বি ইউনাইটেড হাইস্কুলে শোক দিবস পালন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting