দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪০
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ২৫, ২০২১
এপ্রিল ২৫, ২০২১ ০ কমেন্ট 315 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায়  প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ওই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তালা-কলারোয়ার সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তর আয়োজিত অনুষ্ঠানে ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ ও ২০২১-২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজের প্যাকেট প্রদান করে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যে জানান, ‘উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দেড় হাজার কৃষকের মাঝে সাড়ে ৭ মে.টন ধানের বীজ (বিরি ধান-৪৮), ৩০ মে. টন ডিএপি (ড্যাপ) সার ও ১৫ মে.টন এমওপি (পটাশ) সার প্রদান করা হবে। প্রতিজন কৃষককে ৫কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি (ড্যাপ) সার ও ১০ কেজি এমওপি (পটাশ) সার দেয়া হচ্ছে।’

সংসদ সদস্য অ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ  বলেন, ‘কৃষি বাঁচলে কৃষক বাঁচবে, কৃষি-কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের প্রণোদনাসহ নানান সহায়তা অব্যাহত রেখেছে সরকার। সরকার করোনাকালীন সময়েও কৃষকের পাশে আছে।’

করোনায় নিজেদের সুরক্ষার্থে স্বাস্থ্যবিধি মেনে ও সচেতন থেকে কৃষি কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিঁনি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কেরালকাতা ইউপি চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান ও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ, উপসহকারী কৃষি অফিসারসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শেখ ইমরান হোসেন।

কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘চলতি সপ্তাহের মধ্যেই ইউনিয়ন ও পৌরসভার তালিকাভূক্ত প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার প্রদান সম্পন্ন করা হবে। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত ভাবে উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।’ তিনি এসময় আরও বলেন, কৃষকদের সুবিধার্থে যেকোন কৃষি পরামর্শ অনলাইন ও মোবাইল ফোনেও দেয়া হচ্ছে

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় করোনাকালীন কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের মাঝে সম্মানী ভাতা প্রদান
পরবর্তী পোস্ট
সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের পক্ষ থেকে নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting