দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৪:৪৫
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় প্রতারণাকালে সহোদরসহ জ্বীনের বাদশা গ্রেফতার

কর্তৃক kobirubel.satnadee মে ২১, ২০২১
মে ২১, ২০২১ ০ কমেন্ট 361 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় জ্বীনের বাদশা সেজে প্রতারণাকালে আপন দু’ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাট বাঁশতলা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ছদ্মবেশী জ্বীনের বাদশারা হলেন, ঝাপাঘাট গ্রামের মৃত হাসেম আলী হাওলাদারের ছেলে ও বর্তমানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি (স্বর্ণকারটিলা) এলাকার বাসিন্দা আব্দুল হক হাওলাদার (৪৫) এবং তার ভাই কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের বাসিন্দা আব্দুর রহমান হাওলাদার (৫২)।

কলারোয়া থানার এসআই রঞ্জন কুমার মালো জানান, উপজেলার ঝাপাঘাট গ্রামের শেহের আলীর আমবাগানের মধ্য থেকে সাদা কাপড় পড়ে প্রতারণাকালে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাদের ধরে পুলিশে খবর দেয়।

তিনি জানান, আব্দুর রহমান হাওলাদার এলাকায় থেকে সহজ সরল মানুষ খুঁজে তাদের দুর্বলতা বের করে সমাধানের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন। পরে খাগড়াছড়িতে থাকা ভাই আব্দুল হক হাওলাদারকে সব তথ্য দিয়ে এলাকাতে এনে গোপনে জ্বীন সাজিয়ে প্রতারণার মাধ্যমে কৌশলে অর্থ-সম্পদ হাতিয়ে নেন।

এসময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার টাকা, লাল সুতায় বাঁধা একটি তাবিজ ও দুই প্যাকেট সিঁদুর উদ্ধার করা হয়েছে।

ছদ্মবেশী জ্বীনের বাদশাদের প্রতারণার শিকার ঝাপাঘাট গ্রামের তালুক সরদারের ছেলে শেহের আলী বলেন, ফোনে প্রতারণার মাধ্যমে কয়েক দফায় টাকা নিয়েছে তারা। এমনকি এ বিষয়টি কাউকে জানালে পরিবারের ক্ষতি হবে বলে ভয় দেখাতো। যখন তারা আমবাগানে সাদা কাপড় পরে এসেছে। গ্রামের লোকজন মিলে গাছ থেকে নামিয়ে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

কলারোয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর জানান, জ্বীনের বাদশা সেজে মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকাসহ বিভিন্ন সম্পদ অবৈধ উপায়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার দু’জনকে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে  জেল হাজতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী পোস্ট
কালিগঞ্জে রিভার ড্রাইভ ইকো পার্ক এলাকায় বেপরোয়া প্রতারক চক্র

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় একদিনে মিলল তিন মরদেহ

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জুন ১৯, ২০২৬

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting