কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ দুই যুবক আটক

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক হওয়া ফেনসিডিল ব্যবসায়ীর নাম পলাশ মোল্লা (২৭)।

থানা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে থানার এসআই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে চন্দনপুর কলেজ সংলগ্ন এলাকায় অভিযানকালে বড়ালী(উত্তরপাড়া) গ্রামের রফিকুল মোল্লার ছেলে পলাশ মোল্লাকে আটক করা হয় ।

আটকের পর তার দেহ তল্লাশি করে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । উদ্ধারকৃত ফেনিসিডিলের আনুমানিক মূল্য ৪০ হাজার ৮ শত টাকা বলে জানা যায়। এ ব্যাপারে কলারোয়া থানায় আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা(৩,৩-১০-২১ ইং) দায়ের করা হয়েছে।

অপরদিকে, পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন( ২৬) কে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদেরকে রবিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

spot_img

More from this stream

Recomended