দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৫২
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় এবার ৪৪টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৩, ২০২১
অক্টোবর ৩, ২০২১ ০ কমেন্ট 304 ভিউস

কলারোয়া ব্যুরো: শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েকটি দিন বাকি। শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে কলারোয়া উপজেলাব্যাপি চলছে প্রতিমায় শিল্পময় রঙে রাঙিয়ে দেওয়ার কাজ। ৪৪টি মন্ডপেই ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। রঙ-তুলির অনুপম পরশে দেবি দূর্গাকে মোহনীয় সাজে সজ্জিত করা হবে দু এক দিনের মধ্যেই।

কলারোয়ায় সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা আর ৭ দিন পরই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সরজমিনে পৌরসভাধীন উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পী প্রহ্লাদ বিশ্বাস সহ ৪জন পার্শ্ব মৃৎশিল্পী ঠাকুরের শরীরের বস্ত্রে শেষ মুহূর্তের রঙের ছোঁয়া দিতে ব্যস্ত। দিনরাত ব্যস্ততার কথা বলে মৃৎশিল্পী জানালেন, এ বছর তিনি বিভিন্ন এলাকার ১৪টি পূজামন্ডপে প্রতিমা তৈরীতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ সকল পূজা মন্ডপে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নিদৃষ্ট সময়ে প্রতিমাকে সাজিয়ে তোলার জন্য। প্রতিমা তৈরীর শেষে প্রতিটি পূজা মন্ডপ থেকে তিনি সহ তার সহযোগীরা (পার্শ্ব মৃৎশিল্পী) সর্বনিম্ন ৫০ হাজার টাকা বা এর বেশি পারিশ্রমিক পাবেন বলে জানান।

তিনি আরও জানান, সকল প্রতিমা (ঠাকুর) তৈরীতে মাটির কাজ শেষে চলমান রংয়ের কাজের মধ্যে ঠাকুরের অঙ্গে বস্ত্র পরিধান করত: পূজার নির্ঘন্ট অনুযায়ী নিদৃষ্ট সময়ে সকল কাজ সম্পন্ন করা হবে। এমনিভাবে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন বলে জানা যায়। আর এই মৃৎ শিল্পীদের কারুকাজ দেখতে বিভিন্ন মন্ডপে মন্ডপে বয়স্কদের সাথে সাথে কচিকাঁচাদের (শিশুদের) মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

ক্যালেন্ডার অনুযায়ী পূজারিদের মতে এ বছর নবরাত্রি শুরু হবে আগামী ৭ অক্টোবর এবং শেষ হবে ১৫ অক্টোবর। আরও জানান, ৬ অক্টোবর(১৬ আশ্বিন) বুধবার মহালয়ার পর পরই দুর্গাপূজার পাঁচদিনের নির্ঘন্টে ১১ অক্টোবর(২৪ আাশ্বিন) সোমবার মহাষষ্ঠী পূজার পর মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমী পূজা যজ্ঞ শেষে ১৫ অক্টোবর(২৮ আশ্বিন) শুক্রবার বিজয় দশমী ও দুর্গা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। এ বছর কলারোয়া উপজেলাব্যাপি ৪৪টি পূজা মন্ডপে মা দুর্গার আরাধনায় প্রতিমা তৈরীর কাজ চলছে বলে জানা যায়।

উপজেলা পূজা উৎযাপন পরিষদের কর্মকর্তা সন্দীপ কুমার রায় জানান, পৌরসভায় ৮টি পূজা মন্ডপ ও উপজেলার ১২টি ইউনিয়নে যথাক্রমে জয়নগরে ৬টি, জালালাবাদ ১টি, কয়লা ইউনিয়নে ২টি, লাঙ্গলঝাড়া ইউনিয়নে ২টি, কেঁড়াগাছি ইউনিয়নে ৩টি, সোনাবাড়ীয়া ইউনিয়নে ২টি, চন্দনপুর ইউনিয়নে ৩টি, কেরালকাতা ইউনিয়নে ২টি, হেলাতলা ইউনিয়নে ৩টি, কুশোডাঙ্গা ইউনিয়নে ৩টি, দেয়াড়া ইউনিয়নে ৫টি ও যুগিখালী ইউনিয়নে ৪টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর মধ্যে থানা প্রশাসন দেয়াড়ার পাটুলি এলাকার ২টি, জয়নগর ইউনিয়নে ২টি ও যুগিখালী ইউনিয়নের ওফাপুর এলাকার ১টি পূজা মন্ডপকে গুরুত্বপূর্ন বলে চিহ্নিত করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গা পূজায় যাতে কোন ধরনের অশান্তি ও নাশকতামূলক ঘটনা না ঘটে সেজন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী এবং থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা ইজিবাইক চালক সমিতির বর্ধিত সভা ও কমিটি গঠন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় পুলিশি অভিযানে ইয়াবা-ফেনসিডিলসহ দুই যুবক আটক

রিলেটেড পোস্ট

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

কলারোয়ায় ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা...

জুন ৪, ২০২৬

সাবেক এমপি মুজিবুর গ্রেপ্তার

জুন ৩, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব

জুন ৩, ২০২৬

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

জুন ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting