দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:২৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় আরও ৬ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩০, ২০২০
জুলাই ৩০, ২০২০ ০ কমেন্ট 439 ভিউস

কামরুল হাসান, কলারোয়া: ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নসহ ১নং জয়নগর, ৩নং কয়লা এবং ১২নং যুগিখালি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।

বৃহস্পতিবার সকালে ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তৌফিকুর রহমান, এসআই ইস্রাফিল হোসেন, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ খায়রুল হোসেন, আব্দুস সাত্তার, আব্দুল মাজেদ, আসলাম আলী দুলাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শেখ মুনীর-উল-গীয়াস বলেন, কোন মানুষকে পুলিশি সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না। প্রয়োজনে সেবা দিতে পুলিশ ওই মানুষের পাশে চলে যাবে।

হেলাতলা ইউনিয়নের বিট অফিসার হিসাবে দায়িত্ব পেলেন থানার এসআই রুবেল হোসেন, সহকারী বিট অফিসার এএসআই মফিজুর রহমান ও এএসআই মিজানুর রহমান৷

এছাড়া, একইদিনে উপজেলার ১নং জয়নগর, ৩ নং কয়লা ও ১২নং যুগিখালি ইউনিয়নে পৃথক পৃথক সময়ে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই সকল অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস ছাড়াও উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল, এস আই ইস্রাফিল হোসেন, আওয়ামী লীগ নেতা মাস্টার আজিজুর রহমান, শেখ ফিরোজ আহম্মেদসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, ইউপি সদস্যবৃন্দ ও সুধিজন।

এদিকে, বৃহস্পতিবার বিকেলে ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন থানার অফিসার ইনচার্জ শেখ মুনী-উল-গীয়াস ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বুরহান উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ।

উল্লেখ্য, ইতোমধ্যে কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ, ৪নং লাঙ্গলঝাড়া, ৫ নং কেঁড়াগাছি, ৬নং সোনাবাড়িয়া, ৭নং চন্দনপুর ও ১১নং দেয়াড়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার মধ্য দিয়ে উপজেলার ১২টি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের কাজ সম্পন্ন হলো। এখন থেকে বিট পুলিশিং এর মাধ্যমে একপ্রকার ঘরে বসেই পুলিশি সেবা পাবেন উপজেলাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে চোরাই কাঠ উদ্ধার
পরবর্তী পোস্ট
দেবহাটায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting