কলারোয়ার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

ইমরান সরদার, কলারোয়া: কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীকে ফুলদিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়ার সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি-মোঃ ইমরান সরদার।সোমবার (২২ মার্চ) বেলা ১২টার দিকে নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন চৌধুরী’র কার্যালয়ে গিয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান সাবেক এ ছাত্রলীগ নেতা। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রনেতার সাথে ছিলেন থানা ছাত্রলীগের সাবেকসাংগঠনিক সম্পাদক টিপু, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী পলাশ ও জুয়েল।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রলীগ নেতা বেশ কিছু সময় নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনায় মিলিত হন। মাননীয় প্রধানমন্ত্রী’র রুপকল্প ভিশন ২০২১-২০৪১ এর উন্নয়ন পরিকল্পনা কার্যক্রম এবং সরকারের বাস্তবায়নে নানাবিধ কর্মসূচি সফলতায় ছাত্রলীগের ভূমিকা নিয়ে কথা বলেন ছাত্রলীগ নেতা ইমরান। নবাগত নির্বাহী কর্মকর্তা সাবেক এই ছাত্র নেতার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দেশের প্রত্যেকটি ক্রান্তিলগ্নে ছাত্রলীগের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ গ্রহণ সত্যিই প্রশংসার দাবী রাখে বলে তিনি জানান। ছাত্রনেতা এবং নির্বাহী কর্মকর্তা’র কথপোকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মোঃ আক্তারুজ্জামান।
উল্লেখ্য,নবাগত নির্বাহী কর্মকর্তা এর আগে মেহেরপুর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি কলারোয়ার সদ্য বিদায়ী ইউএনও মৌসুমী জেরীন কান্তারস্থলাভিষিক্ত হলেন।

spot_img

More from this stream

Recomended