দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:০৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস উদ্বোধন ও পরিচিতি সভা

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৪, ২০২৪
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০ কমেন্ট 400 ভিউস

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখা অফিস উদ্বোধন ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলারোয়া পৌর সদরের থানা গেট সংলগ্ন চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলায় মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার অফিস আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজী শামসুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন নবগঠিত কমিটির সদস্যরা পরে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান মাহমুদ, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা ডা. শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কলারোয়া উপজেলা শাখার উপদেষ্টা এনায়েত খান টুনটু। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আজগার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাছুম বিল্লাহ, গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলার সিনিয়র সহ-সভাপতি শেখ মাহবুবুর রহমান প্রমুখ। ‘সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করা’ – এমন লক্ষ্য নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী শামসুর রহমানকে সভাপতি ও সাংবাদিক ফারুক হোসেন রাজকে সাধারণ সম্পাদক এবং মতিয়ার রহমান রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাহমুদ স্বাক্ষরিত উপজেলা কমিটির একটি অনুমোদনপত্রে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য আগামী তিন বছরের জন্য অনুমোদন দিয়েছেন। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থা ও গ্রাম ডাক্তার আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি কলারোয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নবগঠিত কলারোয়া উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক ফারুক হোসেন রাজ। মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হাসান মাহমুদ নবগঠিত কলারোয়া উপজেলা কমিটির সকল সদস্য ও উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করান। এ সময় এলাকার সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে সুন্দর সমাজ গঠনে সহায়তা করে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ার ভাদিয়ালি হাইস্কুলে এমপি স্বপনকে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি হলেন সাতক্ষীরার রিফাত

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা

আগস্ট ৩, ২০২৬

কলারোয়া হাসপাতালে মিলবে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন

জুলাই ২৮, ২০২৬

কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধন

জুলাই ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

কলারোয়ায় নিজস্ব অর্থায়নে অসহায়দের জন্য ঘর নির্মাণ করছেন...

জুলাই ১৯, ২০২৬

প্রাথমিক শিক্ষার ভিত্তি যত শক্তিশালী হবে, তত এগিয়ে...

জুলাই ১৯, ২০২৬

কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

জুলাই ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting