কলারোয়ায় জ্যান্ত মাছ গিলে ফেলায় প্রাণ গেলো প্রতিবন্ধী শিশুর

কলারোয়া ব্যুরো:

কলারোয়ায় মাছ নিয়ে খেলতে যেয়ে গলায় মাছ ঢুকে ১৩ বছর বয়সী গোলাম রসুল নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তার মৃত্যু ঘটেছে বলে নিশ্চিত করেন। গোলাম রসুল উপজেলার কেরালকাতা ইউনিয়নের পুটুনি গ্রামের ভ্যানচালক নজরুল ইসলামের ছেলে।

মৃত শিশুর মা আশুরা বিবি বলেন, “আমার ছেলে ও মেয়ে দুজনই বাক প্রতিবন্ধী। সকাল থেকে ছেলেকে সঙ্গে নিয়ে বিলে মাছ ধরছিলাম। ছেলে বাইন মাছ নিয়ে খেলা করছিল। হঠাৎ ছেলে চিৎকার করে ওঠে। গলার ভিতর বাইন মাছ ঢুকে গেছে অনেক চেষ্টা করেও বের করতে পারিনি।”

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তানভীর জাহান বলেন, অচেতন অবস্থায় বাক প্রতিবন্ধী শিশুকে ইমারজেন্সি বিভাগে নিয়ে আসা হয়। ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় শিশুটি শ্বাসরোধ হয়ে মারা গেছে। তার গলায় কিছু আটকে যাওয়ায় এই ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

spot_img

More from this stream

Recomended