দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

করোনাভাইরাস আতঙ্কে পশ্চিমবঙ্গের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৪, ২০২০
মার্চ ১৪, ২০২০ ০ কমেন্ট 334 ভিউস

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা রোগের আগাম সতর্কতা হিসেবে আগামী সোমবার থেকে রাজ্যের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। তবে চলমান উচ্চমাধ্যমিক পরীক্ষা যথারীতি রুটিন মাফিক চলবে।

অবশ্য ইতিমধ্যে বহু স্কুল–কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বন্ধ করে সেখানের হোস্টেলে থাকা ছাত্রছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাওড়ার শিবপুরের প্রকৌশলী কলেজ, খড়গপুরের আইআইটি–সহ কলকাতার আরও কয়েকটি কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওডিশা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়, রাজস্থানের বহু স্কুল–কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান কলকাতা বন্দরে আসা বিদেশিসহ দেশি নাবিকদের করোনাভাইরাস আক্রমণের হাত থেকে রক্ষার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। শুরু করা হয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের। ভারতে এখন পর্যন্ত করোনারভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮৩ জন।

করোনাভাইরাসের কারণে কাল রোববার থেকে কলকাতা-ঢাকা-খুলনায় চলাচলকারী মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে। তবে গতকাল শুক্রবার থেকে কলকাতা-ঢাকার পথে চলাচলকারী বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সড়কপথে এখনো বাংলাদেশ থেকে কলকাতায় আসা বাংলাদেশি যাত্রী এবং ভারত থেকে বাংলাদেশে যাওয়া ভারতীয় যাত্রীরা ফিরে আসতে পারছে নিজ নিজ দেশে। এমনকি কলকাতা থেকে বাংলাদেশের ভিসা নিয়ে বাংলাদেশেও যেতে পারছে ভারতীয় পাসপোর্টধারী নাগরিকেরা।

আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা রবি মহাপাত্র প্রথম আলোকে বলেছেন, কাল রোববার থেকে আগাম ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস ট্রেন।

আজ শনিবার দুপুরে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের ভারতীয় অভিবাসন দপ্তরের কর্মকর্তা কুমার সিং প্রথম আলোকে বলেছেন, বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশিরা এই সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারছে। আবার বাংলাদেশে যাওয়া ভারতীয় নাগরিকেরাও ফিরে আসতে পারছে এই সীমান্তপথে। এ ছাড়া যেসব ভারতীয় বাংলাদেশের ভিসা পেয়েছে, তারাও যেতে পারছে বাংলাদেশে। তবে তারা সীমান্ত পার হওয়ার পর বাংলাদেশ সরকারের গৃহীত স্বাস্থ্য পরীক্ষার পরই তাদের ঢুকতে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আবার যেসব ভারতীয় বাংলাদেশ থেকে ফিরে আসছে, তাদের শরীরে কোনো সন্দেহজনক রোগ ধরা পড়লে তাদের সীমান্তের কোয়ারেন্টিনে ১৫ দিনের জন্য রাখা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সরকার করোনাভাইরাস প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন হাসপাতালে গড়া হয়েছে আইসোলেশন ওয়ার্ড। আজ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে সাতটি আইসোলেশন ওয়ার্ডের পরিবর্তে বাড়িয়ে করা হয়েছে ৫০টি আইসোলেশন বেড।

এদিকে করোনার আতঙ্কে কলকাতা শহরে পথেঘাটে এখন জনসমাগম কমে গেছে। যানবাহনে যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে। স্কুল–কলেজ, শপিং মল, হাটবাজারে মানুষ এখন আসছে কম। বহু এলাকার সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকেলে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার তৌফিক হাসানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথম আলোকে জানান, বাংলাদেশ সরকার ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেনি। গতকালও ভিসা দিয়েছে। আজ শনিবার এবং কাল রোববার ভিসা অফিস বন্ধ থাকে। তবে তিনি এ কথাও বলেছেন, ভিসা প্রার্থীদের সংখ্যা কমে গেছে। তিনি আরও বলেছেন, যেসব বাংলাদেশি ভারতীয় ভিসা নিয়ে এ দেশে রয়েছেন, তাঁরা সবাই বাংলাদেশে ফিরে যেতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে বালু ভর্তি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ীতে ঢুকে ব্যাপক ক্ষতি সাধন
পরবর্তী পোস্ট
২১ টাকা কেজির ভারতীয় পেঁয়াজ আসছে রোববার

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting