দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৫৩
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

কতটা ঝুঁকিতে সাতক্ষীরা ?

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২০
এপ্রিল ৫, ২০২০ ০ কমেন্ট 339 ভিউস

নিজস্ব প্রতিবেদক:

দেশে দিন দিন বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে দিনের পর দিন। বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরেছেন দশ হাজারের অধিক মানুষ। এর অধিকাংশই ফিরেছেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে। আবার ঢাকা থেকেও সাতক্ষীরার বিভিন্ন গ্রামগঞ্জে ফিরেছেন অসংখ্য মানুষ।

স্বাস্থ্য বিভাগের তথ্যে, সাতক্ষীরা জেলা থেকে নমুনা সংগ্রহ করে রোববার পর্যন্ত আইইডিসিআরকে পাঠানো হয়েছে ১২ জনের। এরমধ্যে দুইজনের রিপোর্টের ফলাফল নেগেটিভ। ফলাফল পেতে এখনো বাকি ১০ জনের। ইতোমধ্যে আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, করোনা কিছুটা কমিউনিটি সংক্রমনে ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা.মো. হুসাইন সাফায়াত জানান, দেশের বিভিন্নস্থানের মত সাতক্ষীরাও করোনা ঝুঁকিমুক্ত নয়। কেননা, এখানে বিভিন্ন দেশ থেকে সাতক্ষীরায় ফিরেছে দশ হাজারেরও বেশী মানুষ। ভোমরা বন্দর দিয়ে ভারত থেকেও এসেছে এরমধ্যে অধিকাংশ মানুষ। ভারতেও করোনা ছড়িয়েছে পড়েছে। বাংলাদেশের মত ভারতেও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে।

সম্ভাব্য ঝুঁকি নিয়েই স্বাস্থ্য বিভাগ পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন করেছে জানিয়ে সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, আমরা ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। আজ (রোববার) পর্যন্ত জেলার বিভিন্নস্থানের ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরকে পাঠানো হয়েছে। তারমধ্যে দুইজনের নেগেটিভ এসেছে। এখনো ১০ জনের রিপোর্ট হাতে পেতে বাকি রয়েছে।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের নারায়নপুর গ্রামে সাতদিন জ্বরে আক্রান্ত থাকার পর এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। যদিও সেটিকে আমরা করোনা সংক্রমণে তার মৃত্যু হয়েছে সেটি বলতে চাই না। নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। সতর্কতা হিসেবে পাঁচটি বাড়ি ও আশপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

করোনা রোগীর চিকিৎসা দানের জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রস্তুত রয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, ইতোমধ্যে পর্যাপ্ত পিপিই চলে এসেছে। চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত কর্মীরা চিকিৎসাদানের জন্য প্রস্তুত রয়েছে। করোনা রোগীর চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলোজ হাসপাতালকে আমরা প্রস্তুত করেছি। এরপরও যদি করোনা মহামারি আকারে ছড়িয়ে পড়ে তবে যশোর বা খুলনা থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চাইবো আমরা।

গত পহেলা এপ্রিল বুধবার ভোররাতে জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারীর (৩২) মৃত্যু হয়েছে। তবে তার কোন নমুনা সংগ্রহ করা হয়নি। এ মৃত্যুর ঘটনায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানিয়েছিলেন, ওই নারী বুকে ব্যথার কারণে মারা গেছেন। তার শরীরের করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

নমুনাও সংগ্রহ করা হয়নি। করোনা উপসর্গ না থাকায় মরদেহটি দাফনের জন্য বলা হয়েছে। তবে ওই মৃতের পরিবারের দাবি ছিল, জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে টানা সাতদিন ভুগছিলেন ওই গৃহবধু। এদিকে, বিভিন্ন দেশ থেকে আসা তিন হাজার মানুষকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। অথচ বিভিন্ন দেশ থেকে এসেছেন দশ হাজারের অধিক মানুষ।

এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন সাফায়াত বলেন, ১৪ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইন শুরু করেছি আমরা। এর আগেও অনেকে বিভিন্ন দেশ থেকে এসেছেন। স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে কেউ কেউ ১৪ দিন সম্পন্ন করায় তাদের ছাড়পত্র দিয়ে দিয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক নিখিলের সুস্থতা কামনা করে জেলা যুবলীগের দোয়া প্রার্থনা
পরবর্তী পোস্ট
দেবহাটায় কর্মহীনদের মাঝে ওসি’র খাদ্য সামগ্রী বিতরণ

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting