দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:২৯
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ওয়াশিংটনজুড়ে পুলিশ, কড়া নজরে ট্রাম্প

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৮, ২০২১
জানুয়ারি ৮, ২০২১ ০ কমেন্ট 346 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে পুরো নগরী পুলিশ আর ন্যাশনাল গার্ডের লোকজন ঘিরে রেখেছে। ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য অভিশংসন প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। ২০ জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগ পর্যন্ত কড়া নজরে রাখা হচ্ছে ট্রাম্পকে।

রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথ এখন শান্ত। পুলিশের ব্যাপক উপস্থিতি।

আশপাশের ছয়টি রাজ্য থেকে ন্যাশনাল গার্ড তলব করা হয়েছে। প্রতি সাত ফুট পরপর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন।

মার্কিন সংবিধানের ২৫ তম সংশোধনী চালু করে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনে ব্যর্থ ঘোষণার আহ্বান জানানো হয়েছে। স্পিকার ন্যান্সি পেলোসি এবং সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চার্লস শুমার এই আহ্বান জানিয়েছেন। সংবিধানের এই প্রক্রিয়ার জন্য ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রশাসনের আরও কমপক্ষে আটজনকে এগিয়ে আসতে হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকার সর্বত্র মানুষের মধ্যে একধরনের স্বস্তি দেখা গেছে। ৬ জানুয়ারির ঘটনাকে আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিন বলে উল্লেখ করা হচ্ছে। অধিকাংশ মানুষ একবাক্যে বলেছেন, নানা পরীক্ষার মধ্য দিয়ে আমেরিকার গণতন্ত্র আজ এ পর্যায়ে এসেছে। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার পক্ষে মত দেননি কেউই। রিপাবলিকান দলের অনেক সমর্থকও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলেছেন।

সামনের কয়েক দিন আর কোনো অঘটন যাতে না ঘটতে পারে, সে জন্য আমেরিকায় ব্যাপক প্রস্তুতি চলছে। ট্রাম্পের সঙ্গে কার্যত এখন কেউ নেই। ৬ জানুয়ারি সহিংসতার জন্য তদন্ত শুরু হয়েছে। এ তদন্তে উসকানিদাতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকেও বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, ট্রাম্প পরিস্থিতি হালকা করার চেষ্টা করছেন। তবে আইন বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের হাতে কোনো কিছু নিয়েই আর সময় নেই। তাঁর পরিণতি দেখার অপেক্ষায় এখন সবাই।

স্থানীয় সময় বুধবার সকাল থেকে প্রতিনিধি পরিষদের চারজন সদস্য ডেভিড সিসিলিন, টেড লিউ, ইলহান ওমর ও আয়ানা প্রেসলি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের জন্য খসড়া তৈরি করেছেন।

অভিশংসনে ট্রাম্পের বিরুদ্ধে দুই দফা অভিযোগ আনা হয়েছে। এর একটি হচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস। অন্য অভিযোগ হচ্ছে, ৬ জানুয়ারি রাজধানীতে সহিংসতাকে উসকানি দেওয়া।

টানা কয়েক দিন কংগ্রেসকে ক্লান্তিহীন কাজ করতে হয়েছে। নতুন প্রেসিডেন্টের শপথ নেওয়ার আগে কংগ্রেসের আর কোনো অধিবেশন নেই। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কংগ্রেস ও সিনেটের মধ্যে দিয়ে ট্রাম্পকে অভিশংসন প্রস্তাব পাসের খুব বেশি সুযোগ নেই।

ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাকে রিপাবলিকান দলের আইনপ্রণেতারাও যোগ দিচ্ছেন। এর আগে স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিন দিন আগে আইনপ্রণেতারা সংবিধানের নামে শপথ নিয়েছেন। এই শপথ নেওয়ার পরও যাঁরা ট্রাম্পের পক্ষে দাঁড়িয়েছিলেন, তাঁদের কঠোর সমালোচনা করেছেন স্পিকার পেলোসি। রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যাডাম কিনজিনগার সংবিধানের ২৫তম সংশোধনী অনুযায়ী ট্রাম্পকে ক্ষমতাহীন ঘোষণা করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপাবলিকান এই আইনপ্রণেতা বলেছেন, ট্রাম্পই এসব ধ্বংসাত্মক কাজের জন্য দায়ী। ট্রাম্পকে দায়িত্ব পালনের জন্য অযোগ্য উল্লেখ করে তাঁকে সব নির্বাহী দায়িত্ব থেকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সরে দাঁড়াতে হবে।

শুধু বুধবারের রাতের ঘটনায় এ পর্যন্ত ৬৮ জনসহ ৮০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ক্যাপিটল পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাত্র একজন ওয়াশিংটন ডিসির বাসিন্দা। ট্রাম্পের আহ্বানে আমেরিকার প্রত্যন্ত অঞ্চল থেকে লোকজনের সমাবেশ ঘটেছিল। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, চারজন নিহত হওয়া এবং ব্যাপক ভাঙচুর নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি।

ক্যাপিটল হিলের ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ক্ষমতা থেকে না সরা পর্যন্ত ট্রাম্পের ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে। টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করেছে। ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেলি মেকনানি বলেছেন, ট্রাম্প ও তাঁর প্রশাসন সহিংসতার নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অনেকেই বলছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর সে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। ২০২১ সালের ৬ জানুয়ারির পর আমেরিকা নতুন চেতনায় আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণধর্ষণের শিকার মডেল, মুখ খুললে ভিডিও ভাইরালের হুমকি
পরবর্তী পোস্ট
শৈত্যপ্রবাহ কবে আসছে, জানাল আবহাওয়া অফিস

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting