দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:১৭
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

এরদোয়ানের বড় চ্যালেঞ্জ অভিবাসীবিরোধী মনোভাব

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 332 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের মধ্য-বামপন্থী রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি)-এর ৭৪ বছর বয়সী নেতা কেমাল কিলিজদারোগলু গত সপ্তাহে ভূমিকম্পে বিধ্বস্ত হাতায় প্রদেশ সফর করেছেন। সফরে তিনি অঙ্গীকার করেছেন, তিনি যদি নির্বাচিত হন তাহলে দুই বছরের মধ্যে তিনি কিছু শরণার্থীদের সিরিয়া ফেরত পাঠাবেন।

মঙ্গলবার কেমাল বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলো আমি দুটি লক্ষ্য বাস্তবায়ন করব: প্রথমত সিরীয়দের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠাবো। দ্বিতীয়ত যারা ইরান হয়ে অবৈধভাবে তুরস্ক এসেছে তাদেরকে ইরান ফেরত পাঠাবো। আমাদের রাস্তা ও বাড়ির আশপাশের এলাকা আমরা মালিকদের কাছে ফিরিয়ে দিতে চাই। অবশ্য, এই ক্ষেত্রে আমাদের সংবেদনশীল হতে হবে। তাই বর্ণবাদ দ্বারা আমাদের জাতিকে কলঙ্কিত করা যাবে না। আমরা এই বিষয়ে কাজ করছি।

১৪ মে প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে তুরস্কে প্রচার জোরদার হতে শুরু করেছে। সমর্থকদের কাছে কিলিজদারোগলু ‘কেমাল গান্ধী’ হিসেবে হিসেবে পরিচিত। তিনি দেশটির জাতীয়তাবাদী বলে পরিচিত ঘাঁটিগুলোতে ভোটের আহ্বান জানাচ্ছেন। দীর্ঘ সময় ধরে এই জাতীয়তাবাদীরা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ও তার ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টিকে সমর্থন করে আসছিল।

অভিবাসী ইস্যুতে অসহিষ্ণুতা দীর্ঘদিন ধরে গড়ে উঠছে তুরস্কে। জনমত জরিপে নিয়মিত দেশটির জরুরি সমস্যা হিসেবে অভিবাসন ইস্যু উঠে আসছে।

কিন্তু সিরীয় শরণার্থীদের তুরস্কে আশ্রয় দেওয়া এরদোয়ান জনগণের এই ক্ষোভ নিরসন করতে হিমশিম খাচ্ছেন। তার সরকার অভিবাসীদের রক্ষায় বিকল্প পন্থা গ্রহণ করেছে এবং তাদের দৃশ্যমান হওয়ার সুযোগ সীমিত করতে নতুন আইন পাস করেছে।

গত বছর এরদোয়ান প্রায় দশ লাখ সিরীয় নাগরিককে তাদের দেশে ফেরত পাঠানোর অঙ্গীকার করেছিলেন। এই নীতিকে অবাস্তব এবং বেআইনি হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু তার এমন অঙ্গীকার সমালোচকদের এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান বন্ধে খুব একটা ভূমিকা রাখেনি।

জানুয়ারিতে এরদোয়ান বলেছেন, এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৫০ হাজার শরণার্থীকে নিরাপদ মনে হওয়া তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হয়েছে।

প্রেসিডেন্ট নির্বাচনের দুই মাসে জনমত জরিপে দেখা যাচ্ছে, এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন কিলিজদারোগলু। এরদোয়ানের জনপ্রিয়তা ৪৪ শতাংশের বিপরীতে কিলিজদারোগলুর সমর্থন ৫৬ শতাংশ।

চড়া মূল্যস্ফীতি, ঋণ বৃদ্ধি এবং মুদ্রার দরপতনে একাধিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে তুরস্ক। এমন পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে গত মাসে ভয়াবহ ভূমিকম্পের পর। এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তুরস্ককে কয়েকশ’ কোটি ডলারের পুনর্গঠন প্রকল্প হাতে নিতে হচ্ছে। ২০ বছর ধরে তুরস্ককে নেতৃত্ব দেওয়া এরদোয়ানের জন্য তাই এবারের নির্বাচন কঠিন চ্যালেঞ্জের হতে পারে।

কিন্তু বিরোধী দলগুলোর বিভক্তি, স্বাধীন সংবাদমাধ্যমে হস্তক্ষেপ এবং আইন ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা প্রেসিডেন্ট এরদোয়ানের নিয়ন্ত্রণে থাকলেও নির্বাচনে তার সহজ জয় আশা করা যাচ্ছে না।

কিলিজদারোগলু একজন অর্থনীতিবিদ এবং সাবেক আমলা। তিনি দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই তার সমর্থকরা তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করতে পছন্দ করেন। তিনি একজন আলেভি ধর্মীয় সংখ্যালঘুর মানুষ, যে গোষ্ঠীতি অতীতে পরিকল্পিত বৈষম্যের শিকার হয়েছে।

অবশ্য অনেকে প্রশ্ন তুলছেন তুরস্কের রাজনীতিতে কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করা ৬৯ বছর বয়সী এরদোয়ানকে পরাজিত করার মতো ক্যারিশমা তিনি দেখাতে পারবেন কিনা।

সব শ্রেণির ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন কিলিজদারোগলু। এরদোয়ানের শাসনামলে কেন্দ্রীভূত ক্ষমতার বিরুদ্ধে প্রচার করছেন, গণতন্ত্র জোরদারের প্রতিশ্রতি দিচ্ছেন এবং মানবাধিকার ও আইনের শাসন ঊর্ধ্বে তুলে ধরার কথা বরছেন।

কিন্তু তুরস্কের নাগরিকরা অর্থনৈতিক সংকটে থাকায় তার আশা, প্রায় চল্লিশ লাখের মতো সিরীয় এবং অপর দেশগুলোর ৩ লাখের বেশি শরণার্থীকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি একটি জনপ্রিয় কৌশল হতে পারে।

তার মতে, আমাদের জন্য বিষয়টি একেবারে সরল: সীমান্ত নিরাপত্তা হলো জাতীয় সুরক্ষা। একটি সার্বভৌম জাতির জন্য সবচেয়ে মৌলিক ও প্রয়োজনীয় দায়িত্ব হলো সীমান্ত সুরক্ষা। যারা নিজেদের সীমান্ত রক্ষা করতে পারে না তারা সার্বভৌম হতে পারে না।

তিনি আরও বলেন, সংক্ষেপে, আমরা দুই বছরের মধ্যে আমাদের সিরীয় অতিথিদের বিদায় জানাতে চাই। প্রেসিডেন্ট হলে প্রথম সপ্তাহের মধ্যেই সব অবৈধ সীমান্ত ক্রসিং আমি বন্ধ করে দেব।

সূত্র: দ্য টেলিগ্রাফ

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা পুলিশের
পরবর্তী পোস্ট
পাইকগাছায় গ্রাম ডাক্তার বিমলেন্দু নাথের পরলোক গমন

রিলেটেড পোস্ট

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘তুচ্ছ’, ‘আরও বিধ্বংসী’ জবাবের হুঁশিয়ারি ইরানের

এপ্রিল ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের সম্পূর্ণ...

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting