দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৪৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

এড. শাহ আলম’র বারের সদস্যপদ প্রত্যাহার

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২২
ফেব্রুয়ারি ৭, ২০২২ ০ কমেন্ট 390 ভিউস

৭ দিনের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে বারের সদস্যপদ চিরতরে প্রত্যাহার;
আবেদন করা হবে বার-কাউন্সিলে;

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কল্যাণ তহবিল, সঞ্চয় তহবিলসহ বিল্ডিং নির্মাণ খাত হতে ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৯ টাকা ০৬ পয়সা আত্মসাতের অভিযোগে এড. এম শাহ আলম এর সমিতির সদস্য পদ প্রত্যাহার করা হয়েছে। আত্মসাতকৃত টাকা আগামী ৭ দিনের মধ্যে পরিশোধে ব্যর্থ হলে বারের সদস্যপদ চিরতরে প্রত্যাহার হয়েছে বলে গণ্য হবে। এছাড়া উক্ত অপরাধের কারনে এড. এম শাহ আলমের সনদ বাতিলের জন্য সমিতির দরখাস্তসহ রেজুলেশনের কপি বাংলাদেশ বার-কাউন্সিলে প্রেরণ করা হবে। গতকাল বেলা ২ টায় আইনজীবী সমিতির হল রুমে সমিতির সভাপতি প্রবীন আইনজীবী মোঃ আবুল হোসেন’র সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক এড. আ. ক. ম রেজওয়ান উল্যাহ সবুজ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে ওই সিন্ধান্ত গ্রহন করা হয়।
তদন্ত রিপোর্ট হতে জানা যায়, এড. এম শাহ আলম ২০০৬-২০০৭ অর্থ বছরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি সমিতির কল্যান তহবিলের পোষ্ট অফিসের এফ, ডি ১০১১৩ নং একাউন্ট হতে ৪ লক্ষ ৭২ হাজার ৬৩৭ টাকা, এফ, ডি ১৫৭২ নং একাউন্ট হতে ৭৩ হাজার টাকা, সমিতির সঞ্চয় তহবিল হতে ৬০ হাজার টাকা এবং বিল্ডিং নির্মাণ খাত হতে ৮ লক্ষ ৪৩ হাজার ১৬২ টাকা ০৬ পয়সা অর্থৎ সর্বমোট ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৯ টাকা ০৬ পয়সা আত্মসাত করেন। পরবর্তীতে ২০০৯ সালে ডক্টর এড. রবিউল ইসলাম খান বারের সভাপতি থাকাকালীন এসব অর্থ আত্মসাতের অভিযোগে দেড় শতাধীক আইনজীবী এড. এম শাহ আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সমিতির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষীতে ২০১০ সালের ৩০ মার্চ সমিতির এক সাধারণ সভায় কল্যাণ তহবিল, সঞ্চয় তহবিলসহ আয়-ব্যয়ের হিসাব তদন্তের জন্য সমিতির সাবেক ৮ জন সভাপতির সমন্ময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা ছিলেন, সাবেক সভাপতি এড. আব্দুর রহিম. সাবেক সভাপতি এড. আলাউদ্দীন আহমেদ, সাবেক সভাপতি এড. আব্দুর রউফ. সাবেক সভাপতি এড. গোলাম মোস্তফা, সাবেক সভাপতি এড. এস, এম হায়দার, সাবেক সভাপতি এড. আবুল হোসেন, সাবেক সভাপতি এড. সালাহ উদ্দীন আহমেদ ও সাবেক সভাপতি এড. এম শাহ আলম। উক্ত কমিটি তাঁদের প্রথম সভায় সাবেক সভাপতি এড. আব্দুর রউফকে হিসাব তদন্ত কমিটির আহবায়ক নির্বাচিত করেন এবং তদন্ত কার্য শুরু করেন। এছাড়া বিভিন্ন ব্যক্তির বক্তব্যসহ এড. এম শাহ আলমের বক্তব্যও গ্রহন করেন। দীর্ঘ তদন্ত শেষে ০৫.০১.২০১১ তারিখে উক্ত আহবায়ক কমিটি এড. এম শাহ আলম কর্তৃক সমিতির আত্মসাতকৃত ১৪ লক্ষ ৪৮ হাজার ৭৯৯ টাকা ০৬ পয়সা দেশের প্রচলিত আইন এবং সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির গঠনতন্ত্র অনুসারে আদায়যোগ্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে আইনজীবী সমিতি বিভিন্ন সময় উক্ত আত্মসাতকৃত অর্থ এড. এম শাহ আলমের নিকট হতে আদায়ের চেষ্টা করলেও তিনি তাঁর ক্ষমতার অপব্যবহার করে প্রভাব খাটিয়ে এবং বিভিন্ন সময় সমিতির নির্বাচিত কতক কর্মকর্তাকে ম্যানেজ করে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানান একাধিক সিনিয়র আইনজীবী।
সম্প্রতি সমিতির সভাপতি প্রবীণ আইনজীবী মোঃ আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক এড. আ, ক, ম রেজওয়ান উল্যাহ সবুজ’র নিকট উক্ত তদন্ত রিপোর্ট অনুযায়ী আত্মসাতকৃত অর্থ আদায়ের জন্য ১১১ জন আইনজীবী একটি লিখিত আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষীতে গতকাল ৭ ফেব্রæয়ারী সমিতির এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে উপরোল্লিখিত সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন সমিতির বর্তমান সভাপতি ও প্রবীণ আইনজীবী এড. মোঃ আবুল হোসেন। তিনি আরও জানান, সাধারণ সভার সিদ্ধান্ত অতিদ্রুত সচীব, বাংলাদেশ বার-কাউন্সিল, ঢাকা, জেলা ও দায়রা জজ, সাতক্ষীরা, পুলিশ সুপার, সাতক্ষীরা, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা সহ বাংলাদেশের সকল জেলা আইনজীবী সমিতিতে প্রেরণ করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাল্যবন্ধুদের মিলন মেলায় ভুলে গেলেন কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড়
পরবর্তী পোস্ট
পিএন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting