দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১০:২৩
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
চট্টগ্রাম

একই ওয়ার্ডে জামাই-শ্বশুর ও দুই বেয়াইনের লড়াই

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৯, ২০২১
ফেব্রুয়ারি ৯, ২০২১ ০ কমেন্ট 353 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে কুমিল্লা হোমনা পৌরসভা নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে ইভিএমে আগামী ১৪ ফেব্রুয়ারি এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানকার পৌরসভার ৯টি ওয়ার্ডে একাধিক প্রার্থী থাকলেও সবার নজর কেড়েছে পৌরসভার ৩নং ওয়ার্ডে জামাই-শ্বশুর এবং ওই একই ওয়ার্ডের সংরক্ষিত পদে দুই বেয়াইনের লড়াই। জয়ের ব্যাপারে ছাড় দিতে রাজি নন কেউই।

৩ নং ওয়ার্ড ঘুরে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী মো. রাজ মিয়া নিজের শেষ নির্বাচন বলে ঘোষণা দিলেও মন গলেনি মেয়ে জামাই কাউন্সিলর প্রার্থী আবদুস সামাদের। গত বছরও শ্বশুরকে ছাড় দেননি জামাই সামাদ। কিন্তু জামাইকে বাদ দিয়ে নির্বাচনে শ্বশুর কাউন্সিলর নির্বাচিত হন। এবারও নির্বাচন করছেন জামাই ও শ্বশুর। শেষ পর্যন্ত দুজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চষে বেড়াচ্ছেন ওয়ার্ডের অলিগলি। শ্বশুরের প্রতিক উটপাখি আর জামাইয়ের গাজর।

এদিকে, শ্বশুর-জামাইয়ের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকাবাসীর ধারণা, জামাই-শ্বশুর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নিয়ে পাঞ্জাবী প্রতিক নিয়ে মো. সফিকুল ইসলাম সবু অথবা সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেন সরকার পানির বোতল প্রতিকে চমক দেখাতে পারেন।

এবার নির্বাচনে ভোটের মাঠের রয়েছে জটিল সমীকরণ। তবে শ্বশুর-জামাইয়ের সব সমীকরণ আগামী ১৪ ফেব্রুয়ারি জনগণ ইভিএম এ ভোটের মাধ্যমে প্রমাণ দেবেন।

অপরদিকে, ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (৭,৮,৯) দুই বেয়াইনের মধ্যে চশমা প্রতিক নিয়ে লড়ছেন রুশিয়া বেগম ও জবা ফুল প্রতিক নিয়ে লড়ছেন ফাতেমা বেগম।

জানা গেছে, রুশিয়া বেগমের ছেলের সঙ্গে ফাতেমা বেগমের মেয়ের বিয়ে হয়েছিল এক বছর আগে। যদিও এদের মধ্যে এ আত্মীয়তা এখন নেই। এ নিয়ে মামলা মোকদ্দমা করতে হয়েছে। সেই জিদ থেকে নির্বাচনে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। রিটার্নিং অফিসার কর্তৃক ফাতেমা বেগমের মনোনয়নপত্র বাতিল হলে কিছুটা স্বস্তি পেয়েছিলেন রুশিয়া বেগম। পরবর্তীতে ফাতেমা বেগম হাইকোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। এখন চলছে দুই বেয়াইনের লড়াই।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে হোমনা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। হোমনা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিবেন জামাই ও শ্বশুর আর ৯নং ওয়ার্ডের গোয়ারীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন দুই বেয়াইন রুশিয়া বেগম ও ফাতেমা বেগম। ওই ওয়ার্ডে অপর প্রার্থীরা হলেন সুরিয়া বেগম (কলম) ও ফাতেমা বেগম (আনারস)।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দু’দক উপ-পরিচালক ও জেলা পরিষদ তিন কর্মকর্তাকে স্বশরীরে হাইকোর্টে তলব
পরবর্তী পোস্ট
অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যার দায়ে প্রেমিকের ফাঁসি

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

চট্টগ্রামের পাঁচ জেলায় ৪৩ জনের মৃত্যু, ৮ লাখ...

জুলাই ১২, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলালিংকের ১২তম ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা

এপ্রিল ২৫, ২০২৬

কম দামের পণ্যের জন্য লাইনে বড় লড়াই

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশে গড়ে তুলবো

মার্চ ৪, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting