দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৬
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
পাইকগাছায় অসাধু চিংড়ি ব্যবসায়ীদের জরিমানা ও দেড় লাখ...
আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...
সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...
কলারোয়ায় পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
কায়রোর আন্তর্জাতিক মঞ্চে সাতক্ষীরার প্রজ্ঞা
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া: আশার আলো...
চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

উন্নয়ন বঞ্চিত বুধহাটার পূর্বপাড়া, নজর নেই জনপ্রতিনিধির

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৭, ২০২২
নভেম্বর ২৭, ২০২২ ০ কমেন্ট 459 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা পূর্বপাড়ার প্রধান সড়কটি পিচের কার্পেটিংয়ের দাবী এলাকাবাসীর। সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অবহেলায় বর্তমানে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। তবে জনপ্রতিনিধিদের অন্যান্য স্থানের জনদুর্ভোগ চোখে পড়লেও শুধুমাত্র ভোটের সময় ছাড়া এদিকে ফিরেও তাকান না তারা। এমন অভিযোগ স্থানীয়দের। জনগুরুত্বপূর্ণ এ সড়কটির প্রবেশ মুখে আছে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা। এছাড়া এ সড়কের উভয় পাশে আছে কয়েকশত পরিবারের বসবাস। সড়কটি ইটের সোলিং হলেও সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে দেবে গিয়ে খানা খন্দকের সৃষ্টি হয়েছে। আবার কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হলে সড়কের উপর থমথমে বদ্ধ পানি জমে যায়। ফলে উক্ত সড়কে চলাচলরত পথচারিরা চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয়রা জানান, এলাকার কোন মানুষ মারা গেলে তার নামাজে জানাজা শেষে দাফনের জন্য সরকারি কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার এটিই একমাত্র সড়ক। যা চলাচলে একেবারেই অনুপোযোগী। বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষক এ প্রতিবেদককে জানান, মাদ্রাসার প্রবেশ মুখের সড়কটি জরাজীর্ণ হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত। বুধহাটা পূর্বপাড়ার বিশিষ্ট সমাজ সেবক গয়জুদ্দীন গাজী বলেন, বুধহাটা বাজার সংলগ্ন এ পূর্বপাড়ায় দুই হাজারেরও বেশী মানুষের বসবাস। পাড়ার মধ্যবর্তী স্থানে সকলের সহযোগীতায় একটি দৃষ্টি নন্দন জামে মসজিদও নির্মান করা হয়েছে। কিন্তু মসজিদের এক পাশের সড়ক জরাজীর্ণ ও অপর পাশের সড়কটি কাঁচা (মেঠ রাস্তা) হওয়ায় মসজিদে আগত মুসল্লীদের ভোগান্তির অন্ত থাকে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বুধহাটা গ্রামের পূর্বপাড়ার কোন উন্নয়ন হয়নি বলে দুঃখ প্রকাশ করেন স্থানীয়রা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জেলা পরিষদ সদস্য বাবুকে সংবর্ধনা
পরবর্তী পোস্ট
আশাশুনির আরারে প্রতিপক্ষের হামলা-ভাংচুর

রিলেটেড পোস্ট

আনুলিয়ায় চাঁদাবাজী, হত্যার হুমকি, মাছ লুট ও জবর...

অক্টোবর ১, ২০২৬

আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার বেড়িবাঁধ নদীগর্ভে

সেপ্টেম্বর ২৮, ২০২৬

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক চেয়ারম্যান আলিম মোল‍্যা...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

কাদাকাটিতে ডা. গাউসুল হক মোড়লের দাফন সম্পন্ন

সেপ্টেম্বর ২৭, ২০২৬

আশাশুনি ও প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ অনুষ্ঠিত

সেপ্টেম্বর ২৭, ২০২৬

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...

সেপ্টেম্বর ২৩, ২০২৬

কৃষক পরিবার থেকে উঠে আসার গল্প 

সেপ্টেম্বর ২৩, ২০২৬

আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...

সেপ্টেম্বর ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting