দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫০
সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...
বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি...
তালায় মাছ চুরি সন্দেহে হাত-পা ভেঙে ও কুপিয়ে...
সুন্দরবনে নিষিদ্ধ অভয়ারণ্যে যৌথ অভিযান: নৌকাসহ ৩ জেলে...
দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ এনে শামীম হত্যাকান্ডের ঘটনায়...
আশাশুনিতে জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক
পাটকেলঘাটায় দুর্গাপূজায় অসহায়দের পাশে দাঁড়ালেন কেশব কুমার সাধু
সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...
সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

উচ্চ পর্যায়ের তদন্ত দাবী জেলা নাগরিক কমিটির

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১, ২০২১
জুলাই ১, ২০২১ ০ কমেন্ট 472 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সরবরাহে বিঘ্নতায় রোগীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, তিনদিন পূর্ব থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের সরবরাহ কমে আসায় মিটারে সিগন্যাল পাওয়া যায় বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরও কর্তৃপক্ষ যথাসময়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেনি। অক্সিজেন অভাবে বুধবার সন্ধ্যায় ছটফট করতে করতে পরপর ৭ থেকে ১০ জন রোগীর মৃত্যুর পর অক্সিজেনের ট্রাক এসে সরবরাহ নিশ্চিত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় কতজন রোগী মারা গেছে তা নিয়েও ধ্রম্রজালের সৃষ্টি হয়েছে। যদিও তাৎক্ষণিক কোন কোন রোগীর স্বজনরা বাইরে থেকে অক্সিজেন এনে তাদের স্বজনদের জীবন রক্ষা করে।

নাগরিক নেতৃবৃন্দ আরো বলেন, গত এক মাসের মধ্যে ৩/৪ জন চিকিৎসক ছাড়া আর কোন চিকিৎসককে মেডিকেল কলেজের কোন ওয়ার্ডে যেতে দেখেননি কোন রোগী বা তাদের স্বজনরা। হাতে গোনা ৩/৪ জন চিকিৎসক ও ইন্টার্নি চিকিৎসকরা ২৪ ঘন্টা পরিশ্রম করে মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা বাঁচিয়ে রাখলেও অন্যারা বেসরকারী ক্লিনিক হাসপাতাল নিয়ে ব্যস্ত। মেডিকেল কলেজের সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট কখনো পূর্ণ করা হয় না। ট্রাকে অক্সিজেন এনে অর্ধেক প্লান্টে দিয়ে বাকি অর্ধেক ঐ ট্রাকেই ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। সিলিন্ডারেও অর্ধৈক অক্সিজেন ভরা হয়। এসব অভিযোগ এখন ভিতরের লোকজনই বলাবলি করছে। একটি চক্র এভাবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে হরিলুটের আখড়ায় পরিণত করে প্রকারন্তে রোগীদেরকে বেসরকারী হাসপাতাল ক্লিনিকে যেতে উৎসাহিত করছে। এমনকি টাকা নিয়ে রোগী ভর্তির মত অভিযোগও আমরা শুনতে পাচ্ছি।

এমতাবস্থায় আমরা সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে অক্সিজেন সরবরাহে বিঘ্নতার কারনে রোগীর মৃত্যুসহ অন্যান্য ঘটনার উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত দাবী জানাচ্ছি।

জেলা নাগরিক কমিটির পক্ষে বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক মো. আনিসুর রহিম, যুগ্ম আহবায়ক, এড. শেখ আজাদ হোসেন বেলাল, সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, জেলা জেএসডি’র নেতা সুধাংশু শেখর সরকার, বিশিষ্ঠ রাজনীতিবীদ শেখ হারুণ অর রশিদ, জেলা জাতীয় পাটির যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা জাসদ সভাপতি ওবায়দুস সুলতান বাবলু, বাংলাদেশ জাসদ জেলা সাধারণ সম্পাদক প্রভাষক ইদ্রিশ আলী, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, বাসদের সমন্বয়ক নিত্যানন্দ সরকার, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক এড. আল মাহামুদ পলাশ, আসাদুজ্জামান লাভলু, উন্নয়ন কর্মী মাধব চন্দ্র দত্ত, এড. মুনির উদ্দিন, শেখ মনিরুজ্জামান, মোহন কুমার মন্ডল, মরিয়ম মান্নান, মটর শ্রমিক নেতা রবিউল ইসলাম, মহব্বত আলী, ভূমিহীন নেতা কওসার আলী, আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, সাহিত্যিক গাজী শাহজাহান সিরাজ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মণিরামপুরে কোরবানির হাট মাতাবে “ক্রিস গেইল”
পরবর্তী পোস্ট
দেবহাটায় লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

যোগ্য ও ত্যাগীরাই ছাত্রদলের নেতৃত্বে স্থান পাবে :...

অক্টোবর ১৫, ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায়  বিজিবি সদস্য মোতায়েন

অক্টোবর ১৫, ২০২৬

প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকার টেকসই উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান

অক্টোবর ১৫, ২০২৬

শরতের মেলাঙ্গনে সুরের মূর্ছনা: মুক্তি পেল নিলয়ের পূজার...

অক্টোবর ১৪, ২০২৬

পাটকেলঘাটা প্রেসক্লাবে দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

অক্টোবর ১৩, ২০২৬

পাটকেলঘাটায় গাঁজাসহ মাদক সম্রাট মনা আটক

অক্টোবর ১১, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার...

অক্টোবর ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting