দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৫৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরসাতক্ষীরা জেলা

ঈদ কেনাকটায় সাতক্ষীরার মার্কেটে ক্রেতা নেই, বিপাকে ব্যবসায়ীরা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৬, ২০২০
জুলাই ২৬, ২০২০ ০ কমেন্ট 343 ভিউস

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে ঘিরে সাতক্ষীরার গার্মেন্টস সামগ্রীর মার্কেটগুলোতে নেই ক্রেতাদের ভিড়। ঈদ কেনাকাটায় আগ্রহ নেই মানুষের। ব্যবসায়ীরা বলছেন, করোনায় অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। ফলে নতুন জামা-কাপড় ক্রয়ের দিকে আগ্রহ নেই মানুষের। করোনায় গার্মেন্টেস দোকানীদের ক্ষতি ২০ কোটি টাকা। এদিকে, বেচাকেনা না থাকায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
সাতক্ষীরা শহরে গার্মেন্টস সামগ্রী ও শপিং মল মিলে ২৫০টি দোকান রয়েছে। তবে এসব দোকানগুলোতে নেই আগের পরিস্থিতি। স্বাভাবিক বেচাবিক্রিও হচ্ছে না দোকানীদের। ঈদকে ঘিরে নতুন জামাকাপড় ক্রয়ের যে বাড়তি উৎসাহ উদ্দীপনা সেটিও নেই। অনেক দোকানী দোকানভাড়া দিতে পারছেন না। কর্মচারিরা দোকান ছেড়ে বেছে নিয়েছেন ভিন্ন পেশা।
শহরের মল্লিকা গার্মেন্টস সামগ্রীর সত্ত¦াধিকারী মদন মোহন বিশ^াস বলেন, দোকানে কোন ক্রেতা নেই। ৩০০-৪০০ টাকার বেচাকেনা হচ্ছে। আবার কোনদিন হচ্ছেও না। দোকান খুলে বসলে, দোকানভাড়া, বিদ্যুৎ বিল, কর্মচারি খরচ সব মিলিয়ে ২-৩ হাজার টাকা খরচ। খরচের টাকাও জোগাড় হচ্ছে না। আবার ব্যাংকের ঋণ রয়েছে। সবমিলিয়ে গার্মেন্টেসের ব্যবসা এখন খুব খারাপ।
শহরের বিক্রমপুর গার্মেন্টেসের মালিক ইসমাইল হোসেন জানান, ঈদ কেনাকটায় বাড়তি কোন চাপ নেই। স্বাভাবিক নিয়মে বেচাকেনা হচ্ছে। ঈদের আগের বেচাবিক্রির একটু বাড়তি চাপ থাকে। তবে এখন মনেই হচ্ছে না ঈদ আসছে। এখন ২০-২৫ হাজার টাকা বেচাবিক্রি হচ্ছে। তবে এমন সময়ে প্রতিদিন ৫০ হাজার টাকারও বেশী বেচাবিক্রি হওয়ার কথা ছিল।
সাতক্ষীরা জেলা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি শেখ গোলাম রসুল জানান, করোনার প্রভাবে রোজার ঈদেও আশানুরুপ বেচাকেনা হয়নি। এবার কুরবানী ঈদে তার থেকেও অবস্থা খারাপ। ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপর্যয়ে। করোনার শুরু থেকে এ পর্যন্ত ব্যবসায়ীরা ২০ কোটি টাকার বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকে দোকানভাড়া, কর্মচারিদের বেতন দিতে পারছে না। এই পরিস্থিতি চলতে থাকলে অনেক দোকানপাট বন্ধ হয়ে যাবে। বেচাবিক্রি নেই, যেটুকু হচ্ছে সেটি উল্লেখযোগ্য নয়।
বেচাবিক্রি না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বর্তমানে করোনার কারণে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। মানুষের আয় রোজগার কমে গেছে। যার কারণে বাড়তি খরচের বাজেট নেই। ফলে নতুন জামা কাপড় কিনতেও চাইছেন না অনেকে।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেন, করোনার প্রভাব পড়েছে সর্বত্র। মানুষ চলার স্বাভাবিক গতি হারিয়েছে। প্রভাব পড়েছে সকল ব্যবসা-বানিজ্যে। শুধু গার্মেন্টস ব্যবসা নয় সব শ্রেণির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ। টাকার অংকে সেই ক্ষতি নিরুপণ করা কঠিন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চাচার সঙ্গে বাজারে গেল চা খেতে, বাড়ি ফিরলো শিশু সিয়ামের মরদেহ
পরবর্তী পোস্ট
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এমপি রবির অগ্রীম শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting