দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:২৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইসরাইলের বর্বরতা: প্রতিশোধের অঙ্গীকার ফিলিস্তিনের সশস্ত্র সংগঠনগুলোর

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৩
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ০ কমেন্ট 358 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি অভিযানে অন্তত ১১ ফিলিস্তিনি নিহতের ঘটনায় বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে প্রতিরোধ সংগঠনগুলো।

গাজাভিত্তিক ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এই হত্যাযজ্ঞকে বিচারবহির্ভূত বর্বর হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছে।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিশাম কাসেম এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের এই হত্যাযজ্ঞের সঠিক জবাব দেবে প্রতিরোধ আন্দোলনগুলো এবং ইসরাইলের এই হত্যাকাণ্ড অধিকৃত ভূখণ্ডে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোকে আরো সক্রিয় করবে।

ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইলি আগ্রাসনকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে বলেছে, বিনা বিচারে এই অপরাধযজ্ঞকে পার পেতে দেবে না ফিলিস্তিনিরা।

এক বিবৃতিতে জিহাদ আন্দোলন বলেছে, ফিলিস্তিনি শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না জিহাদ আন্দোলন এবং এই আগ্রাসনের মাধ্যমে শত্রুরা যে লক্ষ্য অর্জন করতে চায় তা ব্যর্থ হবে। ইসরাইলি শত্রুদেরকে অবশ্যই প্রতিশোধের জন্য অপেক্ষা করতে হবে বলে জিহাদ আন্দোলন হুশিয়ারি দিয়েছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদাইনেহ ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে এ ধরনের বর্বরতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন।

বুধবার দখলদার বাহিনী ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে কথিত সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। তাদের তালিকাভুক্ত দুই ফিলিস্তিনিকে ধরার নামে বাড়ি ঘিরে ফেলা হয়। বন্ধ করে দেওয়া হয় শহরের সব প্রবেশ পথ।

সিএনএন ও আলজাজিরা জানিয়েছে, অভিযানের সময় ইসরাইলি সেনাদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনীর ছোড়া টিয়ারশেলের আঘাতে আহত ২৫০ জনকে সংস্থাটির পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলে ক্ষমতায় বসেছে অতি ডানপন্থি সরকার। তখন থেকেই ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন আগের তুলনায় বেড়ে গেছে। এর ফলে শুধু দুই মাসেই ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৯ জন এও এবং পিও হলেন সহকারী সচিব
পরবর্তী পোস্ট
খালেদা জিয়ার রাজনীতির সুযোগ নিয়ে চার মন্ত্রীর দুই মত

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting