দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৩০
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

ইরানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২১, ২০২২
নভেম্বর ২১, ২০২২ ০ কমেন্ট 412 ভিউস

স্পোর্টস ডেস্ক: কেন ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট বলা হচ্ছে, সেটির প্রমাণ মিললো থ্রি লায়ন্সের প্রথম ম্যাচেই। ইরানকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের জয় ৬-২ গোলে।

আজ (সোমবার) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু থেকে ছিল ইংল্যান্ডের দাপট। তাদের আক্রমণাত্মক ফুটবলে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে ইরানকে। যদিও প্রথম গোল পেতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছে ইংলিশদের। কিন্তু ৩৫ মিনিটে গোলের তালা খোলার পর থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত গোল উৎসব চলেছে তাদের। উৎসবে জোড়া গোল বুকায়ো সাকার। আর একবার করে লক্ষ্যভেদ জুডে বেলিংহাম, রহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রেলিশের। অন্যদিকে ইরানের হয়ে দুটো গোল শোধ দিয়েছেন মেহদি তারেমি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে সেরাটা দেখালো ইংল্যান্ড। গোল পেতে দেরি হলেও একের পর এক আক্রমণ চালিয়েছে শুরু থেকে। প্রথম গোলের জন্য তাদের অপেক্ষায় থাকতে হয় ৩৫ মিনিট পর্যন্ত। যখন জাল খুঁজে নেন বেলিংহাম। লুক শ’র ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। আট মিনিট পর আবারও গোল ইংল্যান্ডের। এবার বল জালে জড়ান সাকা। বিরতিতে যাওয়ার আগেই তৃতীয় গোল পেয়ে যায় ইংলিশরা, এবার স্কোরার স্টার্লিং।

বিরতি থেকে ঘুরে এসে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল ইরান। ৬৫ মিনিটে তারেমির চমৎকার গোলে খলিফা স্টেডিয়ামে আনন্দের ঢেউ তোলে ইরানের সমর্থকরা। কিন্তু বদলি হিসেবে মাঠে নেমেই মার্কাস রাশফোর্ড চমক দেখালে ম্যাচ থেকে ছিটকে যায় ইরান। এই ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ডের বিশ্বকাপ গোল পেতে এক মিনিটও অপেক্ষা করতে হয়নি। বদলি হয়ে মাঠে নেমে ৭১ মিনিটে করেন লক্ষ্যভেদ।

তারই সঙ্গে বদলি হয়ে মাঠে নামা গ্রেলিশও করেছেন গোল উদযাপন। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে স্কোরবোর্ডে নাম তোলেন ম্যানচেস্টার সিটি তারকা। শেষে ইরান আরও এক গোল শোধ করে হারের ব্যবধানই যা কমিয়েছে।

বিপরীতে ৬-২ গোলের বড় জয় নিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ড জানান দিলো, বিশ্ব চ্যাম্পিয়ন হতেই কাতার এসেছে তারা!

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
পরবর্তী পোস্ট
ফিংড়ীতে প্রতিবন্ধিদের তালিকা যাচাই কার্যক্রমে সদর ইউএনও

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting