দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা পুলিশের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক ডজনের বেশি সমর্থকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। ভাঙচুর, নিরাপত্তা কর্মীদের ওপর হামলা এবং ইসলামাবাদে বিচারিক কমপ্লেক্সের বাইরে অশান্তি সৃষ্টির অভিযোগে এ মামলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

ইসলামাবাদ জুডিশিয়াল কমপ্লেক্সের বাইরে শনিবার যখন সংঘর্ষ শুরু হয়, তখন ইমরান খান তোশাখানা মামলার বহুল প্রতীক্ষিত শুনানিতে অংশ নিতে লাহোর থেকে ইসলামাবাদে পৌঁছান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২৫ জনেরও বেশি নিরাপত্তা কর্মী আহত হন। পরিস্থিতি বিবেচনায়, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল ৩০ মার্চ পর্যন্ত আদালতের শুনানি পিছিয়ে দেন।

জিও নিউজ জানায়, ইসলামাবাদ পুলিশ দায়ের করা এফআইআর-এ অন্তত ১৭ জন পিটিআই নেতার নাম রয়েছে। এফআইআরে বলা হয়েছে, পুলিশ চেকপোস্ট এবং বিচারিক কমপ্লেক্সের প্রধান ফটক ক্ষতিগ্রস্ত করেছে অভিযুক্তরা।

এফআইআরে আরও বলা হয়, অগ্নিসংযোগ, পাথর নিক্ষেপ এবং বিচারিক কমপ্লেক্স ভবন ভাঙার দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুটি পুলিশের গাড়ি এবং সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টেশন হাউস অফিসারের (এসএইচও) গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

৭০ বছর বয়সী ইমরান খান আদালতে হাজিরা দিতে শনিবার লাহোর থেকে ইসলামাবাদে আসেন। তার সঙ্গে ছিল সমর্থকদের একটি বহর।

শুনানিতে যোগদানের জন্য তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পরপরই ১০ হাজার সশস্ত্র পাঞ্জাব পুলিশ লাহোরে ইমরানের জামান পার্কের বাসভবন অভিযান চালিয়ে তার দলের কয়েক ডজন কর্মীকে গ্রেফতার করে।

পুলিশ বাড়ির প্রধান ফটক ও দেয়াল ভেঙে তল্লাশি চালায়। জানা গেছে, বাড়ির ভেতরে পুলিশ পিটিআই কর্মীদের প্রতিরোধের মুখে পড়লে, ব্যাপক সংঘর্ষ হয়৷ লাহোরে পুলিশের অভিযানে প্রায় ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী রবিবার বলেছেন, ইমরানের বাসভবনে অবৈধ অভিযান এবং সহিংসতার সঙ্গে জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে তাদের দল মামলা করবে।

তিনি বলেন, ‘যেভাবে পুলিশ ইমরান খানের বাসভবনে প্রবেশ করে লাহোর হাইকোর্টের সিদ্ধান্তকে অমান্য করেছে, তা ভয়ংকর। নিরপরাধ অনেক মানুষ পুলিশের নির্যাতনের শিকার হয়েছে।’

আদালতের আদেশ অমান্য করা ক্ষমার অযোগ্য অপরাধ জানিয়ে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘হাইকোর্টের উচিত তার রায়কে সম্মান দেওয়া। যে সব পুলিশ কর্মকর্তা বেআইনি অভিযান পরিচালনা করেছেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

পার্লামেন্টে অনাস্থা ভোটে গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত করা হয়েছিল ইমরান খানকে। সেই থেকে চলতি বছরের শেষের দিকে নির্বাচনের আহ্বান জানিয়ে বিক্ষোভ ও বক্তৃতা দিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওপর চাপ অব্যাহত রেখেছেন ইমরান খান। মাঝখানে তোশাখানা মামলায় ইমরানকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। সূত্র: দ্য ডন, এনডিটিভি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ক্রেডিট সুইস ব্যাংকের ভাগ্য নির্ধারণ আজ
পরবর্তী পোস্ট
এরদোয়ানের বড় চ্যালেঞ্জ অভিবাসীবিরোধী মনোভাব

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting