দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০১
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ইউপি মেম্বরের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা চুরির অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২, ২০২০
ফেব্রুয়ারি ২, ২০২০ ০ কমেন্ট 305 ভিউস

নিজস্ব প্রতিবেদক: অন্যের জমিতে খুপড়ি ঘর তৈরী করে বসবাস শহিদ সরদার। একদিকে অসহায় অন্যদিকে বয়স্ক হওয়ায় একটি বয়স্কভাতার কার্ড পান তিনি। তবে সেই কার্ডের ছয় মাসের টাকাই চুরি করে নিয়েছেন স্থানীয় ইউপি সদস্য। এখন টাকা চাইলেই ওই ইউপি সদস্য বলছেন, ও টাকার চিন্তা তুমি বাদ দাও। ঘটনাটি সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের। ৩নং ওয়ার্ডের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা শহিদ সরদার। পরের জমিতে একটি ঘর তৈরী করে বসবাস করছেন সেখানে। শ্রমিকের কাজ করেই জীবন চলে তার। ২০১৩ সালে একটি বয়স্ক ভাতার কার্ড পান বৃদ্ধ শহিদ। এই বয়স্কভাতার কার্ড নিয়েই পড়েছেন বিপাকে। বয়স্কভাতার কার্ডের টাকা না পেয়ে চার মাস ধরে ঘুরেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বরের কাছে। তবে কোন সুরহা হয়নি। অবশেষে স্মরণাপন্ন হয়েছেন সাংবাদিকের।

নিজের অসহায়ত্ব ও বয়স্কভাতার কার্ডের টাকা চুরির বিষয়ে শহিদ সরদার জানান, আমি অন্যের জমিতে ছোট্ট একটি ঘর বেঁধে বসবা করি। নিজের কোন জমি জায়গা নেই। দিনমজুরের কাজ করে জীবিকা নিবাহ করি। আমার অসহায়ত্ব দেখে ও বয়স বেশী হওয়ায় আমাকে একটি বয়স্কভাতার কার্ড করে দেওয়া হয়। বছরে একবারে তিন হাজার টাকা পাই। আবার কখনো ৬ মাসে ১৫শত টাকা করে পাই। তবে গত ৬ মাসের টাকা আমি পাইনি। আমার টাকা তুলে নিয়েছেন মধু মেম্বর। টাকা তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে নলতা ব্রক্ষরাজপুর জনতা ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংক থেকে ম্যানেজার বলেছে, আপনার টাকা মেম্বর নিয়ে গেছে।

তিনি আরও বলেন, এরপর মধু মেম্বরের কাছে গেলে ১৫ শত টাকা দেয়ার কথা বলে চার মাস ধরে ঘুরাচ্ছে। চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান বলেছে যেভাবে পারো আদায় করে নাও। আমি আমার টাকা ফেরৎ চাই। গরীব মানুষের টাকা চুরির জন্য মেম্বরের শাস্তি চাই। তবে বৃদ্ধের বয়স্ক ভাতার টাকা উত্তোলনের বিষয়ে ফিংড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মধুসুদন মন্ডল বলেন, আমি কারো টাকা তুলে নেইনি। আর ব্যাংক একজনের টাকা আমার কাছে দেবে কেন ?
এ বিষয়ে জানতে ফিংড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

অন্যদিকে, সাতক্ষীরা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক দেবাশীষ সরদার বলেন, বৃদ্ধের বয়স্কভাতার টাকা মেম্বর তুলে নিল কিভাবে ? সমাজসেবা অধিদপ্তর শুধু তালিকা প্রস্তুত করে দেয়। পরে নিজ নিজ ব্যাংক একাউন্ট থেকে টাকা লেনদেন হয়। মেম্বর টাকা চুরি বা আতœসাৎ করলে দায়ী ব্যাংক কর্তৃপক্ষ ও মেম্বর। বিষয়টি সমাজসেবার স্থানীয় কর্মকর্তাকে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলা হবে।
তবে এ বিষয়ে জানতে জনতা ব্যাংকের নলতা ব্রক্ষরাজপুর শাখায় যোগাযোগ করা হলেও ব্যাংক ম্যানেজার ফোন কল রিসিভ করেননি। তবে শহিদ সরদারকে ব্যাংক ম্যানেজার জানিয়েছেন, টাকা মেম্বর তুলে নিয়ে গেছে। আমাদের কিছু করার নেই।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রবিবার সাতক্ষীরার উন্নয়ন নিয়ে একুশে টিভিতে থাকছে এমপি রবি
পরবর্তী পোস্ট
শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে – এমপি মুস্তফা লুৎফুল্লাহ

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting