দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:০৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি বাসীর দুর্দশা দেখার কেউ নেই

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৭, ২০২১
অক্টোবর ২৭, ২০২১ ০ কমেন্ট 377 ভিউস

অজয় কান্তি মন্ডল: বাংলাদেশের সাতক্ষীরা জেলা হতে ২৭ কি.মি. দক্ষিণে অবস্থিত ১১ টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত সম্ভবনাময় একটি উপজেলা ‘আশাশুনি’। প্রায় ৪০২ বর্গ কি. মি. আয়তনের এই উপজেলায় ২০০১ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী প্রায় ২,৯২,২৯২ জন জনসংখ্যার বসবাস। আশাশুনি নাম হতেই বোঝা যায় উপজেলাটির নামকরনের পিছনে কিছু একটা গল্প লুকিয়ে আছে। লোকমুখে শোনা যায়, বৃটিশ শাসন আমলে চব্বিশ পরগনা জেলার ভালুকা পরগনাভ‚ক্ত আশাশুনি উপজেলাটি ছিল বন্যভ‚মি। সমগ্র এলাকাকাটি সুন্দরবনের অন্তর্ভ‚ক্ত ছিল। বন্য হিংস্র জন্তু ব্যতীত কোন জনমানবের বাস উক্ত এলাকায় ছিলনা। সর্বপ্রথম আব্দুস সোবহান নামে একজন কামেল ফকির কয়েকজন শিষ্যসহ আশাশুনি মৌজার (তৎকালীন সুন্দরবন) ঠিক মধ্যবর্তী স্থানে জঙ্গলের মধ্যে দুটি বৃহৎ বৃক্ষ দেখতে পান। এর মধ্যে সবচেয়ে বড় বৃক্ষটির তলায় তিনি তাঁর ব্যবহৃত হাতের লাঠি (আশা) টিমাটিতে পুতে রাখেন (গাড়েন) এবং নিজের আস্থানা ঠিক করেন। তখনকার দিনে বহুকাঠুরিয়া, মৌয়ালী ও বাওয়ালীরা জঙ্গলে আসত এবং বন্য হিংস্র জন্তুর হাত থেকে বাঁচার জন্য উক্ত ফকিরের নিকট দোয়া প্রার্থনা করত। জীবিকার তাগিদে সুন্দরবনে আসা এসব মানুষের ধারণা ছিল ‘আশাগাড়া’ ফকিরই দোয়ায় তারা নিশ্চিন্তে বনেরকাঠ, গোলপাতা, মধু ইত্যাদি আহরণ করতে পারছে। পরবর্তীতে বনের শ্রমিকদের কথামত দ‚রদ‚রান্ত থেকে সবাই আশা এর কথা শুনত। আশাশুনি এই থেকে উপজেলাটি ‘আশাশুনি’ নামে পরিচিতি লাভ করে।

আশাশুনি উপজেলাটির নামের সাথে সেখানে বসবাসকৃত মানুষের বাস্তব জীবন যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রাচীনকালেরনামের সাথে সেখানকার মানুষ বাস্তবে ওতেমন ঠিক আশা শুনতে শুনতে এখন বেশ হয়রানি হয়ে গেছে। একটু পরিস্কার করে বললে সকলের কাছে বিষয়গুলো সহজ হবে। প্রথমে আসি যোগাযোগ ব্যবস্থা নিয়ে। লজ্জার বিষয় হলেও অতি সত্য যে আজও পর্যন্ত আশাশুনি উপজেলা থেকে রাজধানী ঢাকার সাথে সরাসরি কোন বাস সার্ভিস নেই।ঢাকা না হয় বাদ দিলাম। বিভাগীয় শহর খুলনার সাথে সরাসরি চলাচল করে এমন কোন সার্ভিস আশাশুনি বাসী পায়না। যোগাযোগ ব্যবস্থা যেখানে এত অনুন্নত সেখানে খুলনা বা ঢাকাগামী কোন পরিবহণ সেখানে ঢুকবে না এটাই স্বাভাবিক।

আশাশুনির অন্তর্গত ঘোলা-ত্রিমোহনী থেকে সাতক্ষীরা সদরের সাথে যোগাযোগের ৪২ কি. মি. দীর্ঘ রাস্তাটির বেহাল দশা মাঝেমধ্যে মানুষকে দ্বিধা দ্বন্দে ফেলে দেয় যে, এটি রাস্তা নাকি চাষ করা ফসলি জমি। সাতক্ষীরার সাথে সংক্ষিপ্ত দ‚রত্ব হওয়ায় আশাশুনির মানুষ ব্যতীত পার্শ্ববর্তী উপজেলা যেমন, শ্যামনগর, কালীগঞ্জ, তালা, পাইকগাছার অধিকাংশ লোকজন এই সড়ককে বেছে নেয়। কিন্তু রাস্তাটির বেহাল দশা নিয়ে সড়কে চলাচলকারী সকলের মনে বেশ ক্ষোভের সঞ্চার হয়। উক্ত সড়কের মধ্যে আশাশুনি থেকে ঘোলা-ত্রিমোহনী সড়কের অবস্থা ও খুবই নাজুক। বৃষ্টির মধ্যে উক্ত রাস্তার কিছু এলাকা দীর্ঘদিন ধরে পানির নিচে থাকার ও রেকর্ড রয়েছে। জনগণের বহু প্রতিক্ষার পর কর্তৃপক্ষ সংস্কারের নামে মাঝেমধ্যে এই সড়কের উন্নয়নের কাজ শুরু করে। কিন্তু মাঝ পথে গিয়ে বছরের পর বছর অনাকাঙ্ক্ষিত বিলম্ব মানুষের ভোগান্তি আরও চরমে তুলে দেয়। জনগণের মুখ বুজে নীরবে সহ্য করা ব্যতীত তাদের এসব ভোগান্তি দেখা বা এগুলো নিয়েমুখ খোলার মত কোন ব্যক্তি আজ পর্যন্ত কাউকে দেখা যায়নি।

আশাশুনি উপজেলার গা ঘেঁষে অবস্থিত মরিচ্চাপ নদীর উপরে নির্মিত ঘোলা-ত্রিমোহনীর ও জেলা শহরের সাথে সরাসরি সংযোগ রক্ষাকারী একমাত্র সেতু। কিন্তু সেতুটির দশা এতটাই বেহাল যে স্বচক্ষে পর্যবেক্ষণ বা সেতুটির উপর দিয়ে যাতায়াতব্যতীত কেউ তার প্রকৃত চিত্র বুঝবে না। বহু দিন আগে থেকে জোড়া তালি দিয়ে চলতে থাকা সেতুটিতে প্রায়শই অসংখ্য পথচারী দুর্ঘটনার স্বীকার হয়। সেতু ভেঙে যানবাহন নদীতে পড়ার ও বেশ রেকর্ড আছে। এক লেনের এই সেতু দিয়ে একটি বাস যদি পার হয় তাহলে ভ্যান সহ অন্যান্য যানবাহনের আর চলাচল করার মত জায়গা থাকেনা। যাত্রীদের সবসময় আতঙ্ক সাথে নিয়েই সেতুটি পার হতে হয়। সেই সাথে মাঝ নদীতে ভেঙে পড়ার ভয় তো আছেই।

আশাশুনি উপজেলা চত্ত্বরেরআশপাশের পরিবেশ দেখলেই সহজেই দেশের অন্যান্য উপজেলা থেকে ফারাকটা বোঝা যায়। উপজেলা সদরের রাস্তা-ঘাট, বাজারের দোকান-পাট, সকলের কাছে প্রকৃত চিত্র তুলে ধরবে। দেশে এমন উপজেলা দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নেই। পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের বহু উপজেলায় আমার ভ্রমণের সুযোগ হয়েছে তবে আশাশুনির মত উপজেলা আমার চোখে পড়েনি। অন্তত পক্ষে সাতক্ষীরার অন্যান্য সকল উপজেলার পরিবেশ আশাশুনির চেয়ে উত্তম।

ছোট্ট একটি উদাহরণ দিইঃ সুন্দরবনের একেবেরে গা ঘেঁষে অবস্থিত অহরহ প্রাকৃতিক দুর্যোগে লন্ডভন্ড করে দেওয়া একটি উপজেলা ‘কয়রা’। আইলা, সিডর, নার্গিস, বুলবুল, আম্ফান থেকে শুরু করে এমন কোন বড় ধরনের দুর্যোগ নেই যেটা কয়রাতে আঘাত আনেনি। কিন্তু বাস্তব হলেও সত্য এই কয়রা উপজেলা বেশ আধুনিক। কয়রার উপজেলা চত্ত্বরের যে জমজমাট বাজার সেটা আশাশুনির মত পাঁচটি উপজেলা একসাথে করলেও তার সমতুল্য হবেনা। শুধু বাজার না, কয়রা উপজেলা থেকে ঢাকার সাথে বেশ কয়েকটি পরিবহণের সরাসরি বাস সার্ভিস চালু আছে। বিভাগীয় শহর খুলনার সাথে চালু আছে সর্বাধিক দ্রæত গতি সম্পন্ন একের অধিক গেটলক বাস সার্ভিস।

আশাশুনি উপজেলার অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎস লোনাপানির চিংড়ী বা অন্যান্য মাছ চাষ। দেশীয় খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি সরকারের রপ্তানি বাণিজ্যের বড় একটা অংশ আসে আশাশুনিতে উৎপাদিত চিংড়ী, কাঁকড়া, কুঁচিয়া থেকে। যোগাযোগ ব্যবস্থার তেমন কোন ভালো ব্যবস্থা না থাকায় অধিকাংশ ঘের মালিক তাদের কাঙ্ক্ষিত ম‚ল্য পায়না। অনেকটা নিরুপায় হয়ে তুলনাম‚লক কম দামেই ঘের মালিকেরাতাদের মাছ, কাঁকড়া ও চিংড়ী বাজারজাত করেন।

কেউ ঢাকা শহরে যেতে চাইলে আগের রাতে এসে সাতক্ষীরা শহরে থেকে পরদিন ভোরের গাড়ীতে ঢাকা রওনা দিলে হয়ত দিনের ভিতর ঢাকা পৌঁছানো যায়। না হলে আশাশুনি থেকে চালুকৃত লোকাল বাস সার্ভিসেরওনা দিয়ে সাতক্ষীরা পৌঁছে ঢাকার পরিবহণে উঠলে সেদিনের ভিতর রাজধানী পৌঁছানো অনেকটা অনিশ্চিত। দেশে যোগাযোগ ব্যবস্থার অভ‚তপ‚র্ব উন্নয়ন যেন আশাশুনি বাসীর কাছে বড্ড বেশি বেমানান। প্রায় ২০ বছর আগে থেকে স্বচক্ষে দেখতে থাকা যোগাযোগ ব্যবস্থার সহ আশাশুনির সার্বিক অবস্থার এই বেহাল দশার আদৌ কোন গুণগত পরিবর্তন হয়নি। অথচ আশাশুনি বাসী রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন আশার বাণী শুনে এসেছে।

আশাশুনি, সাতক্ষীরা-৩ আসনের অন্তর্ভুক্ত একটি উপজেলা। বিগত দিনগুলোতে উক্ত আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মহোদয় মন্ত্রী সহ সরকারের বেশ বড় পদে অধিষ্ঠিত থাকার সত্ত্বেও আশাশুনি উপজেলার কোনরূপ পরিবর্তন হয়নি। জনগণ পাইনি কোন রকম সুবিধা। নির্বাচনী সময় এলে জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো প্রতিশ্রুতিই থেকে যায়। যদিও এগুলো দেশের খুব কমন একটা চিত্র। কিন্তু আশাশুনি উপজেলা যেন সবার থেকে একটু ব্যতিক্রম। আজ পর্যন্ত কেউ আশাশুনির উন্নয়নকে নিয়ে ভাববার মত সময় পাইনি।বিভিন্ন সময়ে রাজনৈতিক দলগুলোর ভিতর রেষারেষি, ক্ষমতাসীন দলের ভিতরে আন্তঃ কোন্দল বা বিভিন্ন গ্রুপিং আশাশুনি উপজেলার এই বেহাল দশার জন্য দ্বায়ী করা যেতে পারে। যেগুলো আশাশুনি বাসীকে তাদের নায্য প্রাপ্ত অধিকার থেকে দিনকে দিন অনেকটা পিছিয়ে দিচ্ছে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারের স্থানীয় প্রসাশনের প্রতি বিষয়গুলো নিয়ে একটু গুরুত্বের সাথে ভেবে আশাশুনি উপজেলার উন্নয়নে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার অনুরোধ রইল।

লেখক: গবেষক,ফুজিয়ান এগ্রিকালচার এন্ড ফরেস্ট্রি ইউনিভার্সিটি, ফুজো, ফুজিয়ান, চীন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ২৩ হাজার টাকা জরিমানা
পরবর্তী পোস্ট
পারুলিয়ায় ছাত্রদল ক্যাডার কর্তৃক আ.লীগ নেতাকে হত্যা চেষ্টার অভিযোগ

রিলেটেড পোস্ট

আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...

আগস্ট ৪, ২০২৬

আশাশুনিতে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীর সার্টিফিকেট হারিয়ে যাওয়ায় থানায়...

আগস্ট ৩, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির বুধহাটায় জানাজা চলাকালে চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুলের...

আগস্ট ২, ২০২৬

আশাশুনির ৯টি প্রতিষ্ঠানে এমপি মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে...

আগস্ট ২, ২০২৬

আশাশুনিতে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

আশাশুনির শ্রীউলায় গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি...

আগস্ট ১, ২০২৬

বুধহাটায় দীর্ঘ ৩৬ বছর ইমামতির পর মাওলানা আব্দুল...

জুলাই ৩১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting