দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৫৬
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনি

আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলম

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ১৭, ২০২৪
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ০ কমেন্ট 247 ভিউস

আশাশুনি সংবাদদাতা:

নানামুখী কর্মকান্ড ও প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন মোঃ সোহাগ আলম। প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বাছাই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ আলম। তিনি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামের অধিবাসী। ছোট বেলা থেকে লেখাপড়ার পাশাপাশি নতুন কিছু করার আগ্রহ ছিল তার মধ্যে।

খুলনা বিএল কলেজ থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন ২০০৬ সালে। এরপর সহকারী শিক্ষক হিসাবে ডুমুরিয়ার বারুইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে ২৯/১১/২০১৭ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসে সহকারী শিক্ষা অফিসার পদে যোগদান করেন। কর্মস্থলে তিনি চৌকশ অফিসার হিসাবে সফলতার স্বাক্ষর রাখেন। এজন্য তিনি একসাথে ৩টি ক্লাস্টারের ক্লাস্টার অফিসার হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনে সমর্থ হন।

৬/৪/২২ তারিখে তিনি আশাশুনি উপজেলা শিক্ষা অফিসে বদলী হয়ে যোগদান করেন। এখানে তার প্রথম দায়িত্ব পড়ে প্রতাপনগর ক্লাস্টারে। রিমোট এলাকার শিক্ষার উন্নয়নে তার অবদান ছিল অনস্বীকার্য। বর্তমানে তিনি চম্পাখালী ক্লাস্টারে ক্লাস্টার অফিসারের দায়িত্ব পালন করছেন। ক্লাস্টারের ২৯ টি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশ সফলতার সাথে উন্নয়নে কাজ করে চলেছেন।

ক্লাস্টারে তার সুদ‚র প্রসারী কর্মকান্ডের মধ্যে রয়েছে, কাবিং ও সহ শিক্ষা কার্যক্রম মান সম্মতভাবে বাস্তবায়নেরর লক্ষ্যে কাজ করা। লক্ষ্য অর্জনে তিনি ইতিমধ্যে ক্লাস্টার পর্যায়ে মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, উঠান বৈঠক ও হোম ভিজিট নিয়মিত ভাবে বাস্তবায়ন করে আসছেন। এছাড়া কাবিং কার্যক্রম ও প্রধান শিক্ষকদের আইসিটি সক্ষমতাবৃদ্ধি বিষয়ক ওরিয়েন্টেশন, প্রত্যন্ত এলাকায় অভিভাবকদের সচেতনতাবৃদ্ধিতে রুটিন ওয়ার্কের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা, উপবৃত্তি কার্যক্রম নিশ্চিত করতে অসচেতন জনগণের মাঝে উপবৃত্তি বিতরণ ও উত্তোলনের বিষয় নিয়ে যথাযথ মতবিনিময় করার কাজ করে এসেছেন।

ক্লাস্টারের বড়দল ও খাজরা ইউনিয়নের অধিকাংশ এলাকা জলাবদ্ধ ও রিমোট। তা সত্যেও কার্যক্রম বাস্তবায়নে যথাযথ দায়িত্ব পালন এবং স্টেক হোল্ডারদের সচেতন করতে কাজ করে আসছেন। বিদ্যালয়ের এডহক কমিটি, পিটিএসহ চলমান ৫টি কমিটি সর্বদা সচল রেখে কমিটির সাথে সংশ্লিস্ট সকলকে নিয়ে মান সম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের কাজ করে আসছেন। এছাড়া তিনি প্রতাপনগর ইউনিয়নের ট্যাগ অফিসার হিসাবে সরকার অর্পিত দায়িত্ব পালনে সাধ্যমত কাজ করে থাকেন। এবং উপজেলা অফিসার্স ক্লাবের সক্রিয় খেলোয়াড় হিসাবে দর্শক নন্দিত পারফর্ম করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যে তিনি ক্রীড়া নৈপুণ্যের জন্য ৩টি পুরস্কার অর্জন করেছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোহাগ আলমকে অফিস পাড়াসহ প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষকদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। জেলা পর্যায়েও তিনি সফল হবেন বলে সকলে প্রত্যাশা ও দোয়া কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় হাজার হাজার বিঘা মৎস্য ঘের প্লাবিত
পরবর্তী পোস্ট
আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দী প্রায় ২০০ পরিবার

রিলেটেড পোস্ট

খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...

জুলাই ১৮, ২০২৬

খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...

জুলাই ১৮, ২০২৬

আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল

জুলাই ১৭, ২০২৬

খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...

জুলাই ১৭, ২০২৬

আশাশুনিতে কৃষকের মাঝে ধান বীজও জৈবসার বিতরণ

জুলাই ৮, ২০২৬

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

জুলাই ৩, ২০২৬

আশাশুনিতে মতপ্রকাশ ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতা বিষয়ক ‘ফ্রিড’...

জুন ২৪, ২০২৬

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের...

জুন ২৪, ২০২৬

আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪

জুন ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting